- বৈষয়িক
- সেপ্টেম্বর ৫, ২০২২
শোয়েব আখতার চান, শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙুন কোহলি
২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপর প্রায় ৩ মাস অতিক্রান্ত হতে চলল।
চিত্র সংগৃহীত
২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপর প্রায় ৩ মাস অতিক্রান্ত হতে চলল। কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। অনেকেই মনে করেছিলেন, শচীন তেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কোহলি। কিন্তু এখন তাঁর যা ফর্ম, ১০০ সেঞ্চুরির মাইলস্টোনে পৌঁছনো খুবই কঠিন। তা সত্ত্বেও শোয়েব আখতার মনে করছেন, শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা আছে কোহলির।
পাকিস্তানের এই প্রাক্তন জোরে বোলার বলেছেন, ‘কোহলি সর্বকালের সেরা ক্রিকেটার হতে পারেন। ওকে নিজেকে বোঝাতে হবে যে, ও–ই সর্বকালের সেরা। ও যদি নিজেকে এটা বোঝাতে না পারে, তাহলে এই ৩০টা সেঞ্চুরি কঠিন হবে। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে নিজেকে থিতু করার সময় পাবে কোহলি। কিন্তু টি২০ ক্রিকেটে সেই সুযোগ নেই। এই ফর্ম্যাটে স্ট্রাইক রেট ভাল রাখতে হবে। একইসঙ্গে দলের জয়ের কথাও ভাবতে হবে। কোহলি পজিটিভ, আগ্রাসী ক্রিকেটার। আমি চাই ও ১০০ সেঞ্চুরি করে শচীনের রেকর্ড ভেঙে দিক। ওর সেই ক্ষমতা আছে। কিন্তু এই মুহূর্তে খুবই কঠিন।’ এশিয়া কাপে কোহলির খেলা দেখে শোয়েব আখতারের মনে হয়েছে, ভালভাবে বলের মোকাবিলা করতে পারছেন না। বলেছেন, ‘এই ইনিংস দুটিই কোহলির নামের সঙ্গে বেমানান।’
❤ Support Us








