Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
ঐতিহাসিক ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ক্রিকেটে কখনও জয় পায়নি আফগানিস্তান। বিশ্বকাপের ম্যাচে বুধবার আমেদাবাদে জয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না আফগানরা। তবে ম্যাচটিতে ইতিহাস তৈরি হল। দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোন ম্যাচ দ্বিতীয় সুপার ওভারে ফয়সালা হল।

নির্ধারিত ওভারের খেলায় প্রথমে টাই হয়েছিল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান তোলে। জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ১০ উইকেটে তোলে ১৮৭। ম্যাচটি টাই হওয়ার পর প্রথম সুপার ওভারও নাটকীয়ভাবে টাই হয়ে যায়। এরপর দ্বিতীয় সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়। দ্বিতীয় সুপার ওভারেও উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। তীব্র উত্তেজনাপূর্ণ লড়াইয়ে নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করে।

প্রথম সুপার ওভারে, আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৭ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকাও ১৭ রানের বেশি তুলতে পারেনি। এরপর ম্যাচ দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। নিয়মানুযায়ী দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে। ডেভিড মিলার ও স্ট্রিস্টান স্টাবস জুটি তোলে ২৩ রান। জয়ের জন্য ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেশব মহারাজের প্রথম বলে কোনও রান করতে পারেননি মহম্মদ নবি। দ্বিতীয় বলে আউট। মনে হচ্ছিল পরাজয় নিশ্চিত আফগানদের। পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন রহমতুল্লাহ গুরবাজ। ষষ্ঠ বল ওয়াইড করেন মহারাজ। জিততে গেলে শেষ বলে ছক্কা মারতে হত গুরবাজকে। কিন্তু ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। সুপার ওভারে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৮৭ রান তুলেছিল। অধিনায়ক এইডেন মার্করাম ৫ রান করে ফিরে যাওয়ার পর কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যান। ৪১ বলে ৫৯ রান করেন ডিকক। ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিকেলটন। ডিওয়াল্ড ব্রেভিস করেন ২৩। ১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। আফগানিস্তানের হয়ে আজমাতুল্লাহ ওমরজাই ৪১ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল আফগানিস্তান। ৪.‌১ ওভারে তুলে ফেলে ৫১। এরপর দ্রুত ৩ উইকেট হারায়। আফগানিস্তানকে জয়ের দিকে এগিয়ে দেন রহমানুল্লাহ গুরবাজ। ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি আউট হন। গুরবাজকে কিছুটা সাহায্য করেন আজমাতুল্লাহ ওমরজাই (‌২২)‌ ও রশিদ খান (‌২০)‌। শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য দরকার ছিল ১৩। ২ বল থাকতে ১৮৭ রানে গুটিয়ে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। এরপর বাকিটা ইতিহাস। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ২৬ রানে ৩ উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!