- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৪, ২০২৫
৫ দিনে ১৮৫ টি সফল অপারেশন, নজিরবিহীন সাফল্য এসএসকেএম হাসপাতালে
অতীতের সব রেকর্ড ভেঙে, নতুন রেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল। ৫ দিনে ১৮৫ টি রোগীর ভিন্ন ভিন্ন অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা, প্রত্যেকটি অপারেশন সফল হয়েছে, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু রাজ্য নয়, সারা দেশের অস্ত্রোপচারের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন। এর আগে একদিনে দশটি অস্ত্রোপচার করেছিল এই সরকারি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা। সেখানে ছিল অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচারও ৷
কিন্তু কেন এই ম্যারাথন অস্ত্রোপচার ? হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, হাসপাতালে অপারেশন করানোর জন্য রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছিল। অথচ প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রোগীর অস্ত্রোপচারই সম্ভব। সীমিত পরিকাঠামো। তাই চিকিৎসকরা সীদ্ধান্ত নেন ৫ দিনে যতটা সম্ভব অপারেশন করবেন না। তৈরি হয় সার্জেন ডাক্তারদের বিশেষ টিম। পরিবর্তন আনা হয় অপারেশন থিয়েটারের পরিকাঠামোর। অস্থায়ী থিয়েটার রুমও তৈরি করা হয়। জানা যাচ্ছে, প্রতিদিন সকাল থেকে মাঝরাত পর্যন্ত একটানা অপারেশনের কাজ করেন করেছেন তাঁরা। ৫ দিনে মোট ২০০টি অস্ত্রোপচারের লক্ষ্য থাকলেও ১৮৫টি সফল অপারেশন করা হয়েছে, যা গোটা দেশে সর্বোচ্চ রেকর্ড।
এছাড়াও, গল ব্লাডার স্টোন অপারেশনে বড়সড় পদক্ষেপ এসএসকেএম হাসপাতালের। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি হাসপাতালের ‘সার্জিক্যাল’ বিভাগের মূল অপারেশন থিয়েটারে শুধুমাত্র গলব্লাডার স্টোন অপারেশন করা হবে। একমাত্র জরুরি কোনও অস্ত্রোপচার ছাড়া বাকি অন্য কোনও অস্ত্রোপচার সার্জিক্যাল বিভাগে হবে না। ২৫০-৩০০ রোগীর গলব্লাডার স্টোন অপারেশন করার লক্ষ্য নিয়েছেন এসএসকেএম-এর ডিরেক্টর অধ্যাপক ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়, ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ডাঃ অভিমন্যু বসু।
❤ Support Us







