- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৮, ২০২৫
নুজবিদ আইআইআইটিতে অন্ধ্র প্রদেশের ছাত্রের ছুরির আঘাতে অধ্যাপক আহত, ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অন্ধ্র প্রদেশের নুজবিদ আইআইআইটি ক্যাম্পাসে এক ছাত্রের ছুরিকাঘাতে অধ্যাপক আহত হওয়ার ঘটনা সকলকে হতবাক করে দিয়েছে। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন বিনয় কুমার নামের একজন এম.টেক ছাত্র, যিনি অধ্যাপক এস.এস.এস.ভি. গোপাল রাজুকে ছুরি দিয়ে আঘাত করেন।
বিনয় কুমার, অন্ধ্র প্রদেশের বিজয়নগরম জেলার বাসিন্দা, রাজীব গান্ধি ইউনিভার্সিটি অফ নলেজ টেকনোলজিস, নুজবিদ-এ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ এম.টেক করছেন। সূত্র অনুযায়ী জানা গেছে , পরীক্ষার হলে প্রবেশের অনুমতি না দেওয়ায় অধ্যাপকের উপর চরম রাগান্বিত হয়ে ওঠেন এই ছাত্র। এরপর তিনি হঠাৎ করে একটি ছুরি বের করে অধ্যাপক রাজুর উপর তিনি হামলা চালান।
ক্যাম্পাস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত অধ্যাপককে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন যে, তাঁর আঘাত গুরুতর নয় এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সঙ্গে সঙ্গে বিনয় কুমারের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সহিংস আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনা ছাত্র এবং শিক্ষকমহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে এবং ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
নুজবিদ আইআইআইটি প্রশাসন জানিয়েছে, তারা পুলিশের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে।
❤ Support Us







