Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৩, ২০২৫

রঞ্জি খেলতে নেমেও ভাগ্য বদলাল না রোহিতের, ব্যর্থ যশস্বী, শুভমানও

আরম্ভ ওয়েব ডেস্ক
রঞ্জি খেলতে নেমেও ভাগ্য বদলাল না রোহিতের, ব্যর্থ যশস্বী, শুভমানও

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই ব্যর্থতা শুরু। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটে রান ছিল না। চূড়ান্ত ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ফর্মে ফিরতে রঞ্জি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচেও ভাগ্য বদলাল না রোহিত শর্মার। সেখানেও ব্যর্থতা ।১০ বছর পর রঞ্জি খেলতে নেমে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ফিরতে হল মাত্র ৩ রান করে।

শুধু রোহিত শর্মাই নন, রঞ্জি খেলতে নেমে ব্যর্থ সব তারকাই। রোহিতের সতীর্থ যশস্বী জয়সওয়ালও মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন। তিনিও রান পাননি। জাতীয় দলের আর এক ক্রিকেটার শ্রেয়স আয়ার। তিনিও ব্যর্থ। রান পাননি অভিজ্ঞ অজিঙ্কা রাহানেও। আর এই তারকা ব্যাটারদের ব্যর্থতায় জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়ল মুম্বই।

মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শরদ পাওয়ার ক্রিকেট একাডেমির মাঠে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই। শুরু থেকেই চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ৪৭ রানের মধ্যে ৭ উইকেট হারায় মুম্বই। দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। দলকে একেবারেই নির্ভরতা দিতে পারেননি এই দুই ওপেনার। দলীয় ৬ রানের মাথায় আউট হন যশস্বী জয়সওয়াল (৪)। ১২ রানের মাথায় ফিরে যান রোহিত (৩)। হার্দিক তামোরে (৭), অজিঙ্ক রাহানে (১২) ও শিবম দুবে (০), শামস মুলানি (০), শ্রেয়স আয়ারও (১১) ব্যর্থ। ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পরে মুম্বই। শার্দূল ঠাকুর ও তনুশ কোটিয়ানের দৌলতে মান বাঁচায় মুম্বই। প্রথম ইনিংসে তোলে ১২০। জম্মু ও কাশ্মীরের হয়ে ৪টি করে উইকেট নেন উমর নাজির ও যুধবীর সিং।

বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাঞ্জাবও। মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে আউট হন শুভমান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!