- ভা | ই | রা | ল
- জানুয়ারি ১৭, ২০২২
টাকার লোভে করোনা আক্রান্ত হতে চাইছেন থাইল্যান্ডের বাসিন্দা
থাইল্যান্ডে একজন বাসিন্দা করোনা পজিটিভ একজন মহিলার সঙ্গে পার্টি করতে চান । স্পষ্টভাবে বলেছেন, কোনও রোমান্টিক সম্পর্কে যেতে চাই না । বরং এমন একজন মেয়েকে খুঁজছি যাঁর করোনা রিপোর্ট পজিটিভ । এবং আমাকে সংক্রমিত করতে পারে ।ডেইলি স্টার খবর দিয়ে বলেছে, ওই ভদ্রলোক একজন সংক্রমিত মহিলার খোঁজে ১৩০০ টাকার বিনিময়ে একজন দালালের সাহায্য নিয়েছেন । মহিলাকে তাঁর অ্যান্টিজেন টেস্ট পজিটিভ দেখাতে হবে এবং তার পর তাঁকে করোনা পজিটিভ করতে হবে । এই কাজের জন্য মহিলিটি পাবেন ১১ হাজার টাকা । এই অদ্ভুত দাবির বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
কেন, এই অদ্ভুত দাবি ? থাইল্যান্ডের বীমা কোম্পানিগুলি তাদের পরিকল্পনায় কোভিড-১৯ অন্তর্ভুক্ত করেছে । কেউ আক্রান্ত হলে তাঁকে ৪ লাখ টাকা দেওয়া হবে । বিমার টাকা পাওয়ার জন্য থাইল্যান্ডে এখন অনেকেই করোনা আক্রান্ত হতে চাইছেন ।
❤ Support Us








