Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৯, ২০২৫

রাত জেগে রায়মঙ্গলের বাঁধ রক্ষা করল সেচ দপ্তর। বাঁচল হিঙ্গলগঞ্জের গ্রাম

আরম্ভ ওয়েব ডেস্ক
রাত জেগে রায়মঙ্গলের বাঁধ রক্ষা করল সেচ দপ্তর। বাঁচল হিঙ্গলগঞ্জের গ্রাম

কোটালে জলস্তর বেড়ে গিয়ে রায়মঙ্গলের বাঁধে বড় ধরনের ধস হিঙ্গলগঞ্জে। আতঙ্ক ছড়ালো উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া যোগেশগঞ্জ পঞ্চায়েতের হেমনগর গ্রামে। বুধবার সন্ধ্যায় যোগেশগঞ্জ পঞ্চায়েতের হেমনগরে খিদিরের খেয়াঘাট এলাকায় প্রায় ৪০০ ফুটের বেশি জায়গা নিয়ে রায়মঙ্গলের বাঁধে ধস নামে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে নদী বাঁধ রক্ষা কী করে হবে তা নিয়ে স্থানীয় মানুষ প্রশাসন চিন্তায় পড়ে যান। বাঁধে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, হেমনগর উপকূল থানার থানার ওসি মোনায়েম হোসেন। রাতেই সেচদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতির কাজে ঠিকাদার নিয়োগ করা হয়। রাতেই বাঁধের কাজ শুরু হয়। জেসিবি মেশিন লাগিয়ে ধসে যাওয়া বাঁধের ওপর মাটি ফেলার কাজ শুরু করে সেচদপ্তর। জেনারেটর দিয়ে আলো লাগিয়ে সারারাত কাজ চলে। বিধায়ক দেবেশ মন্ডল বলেন, ‘‌আমরা সকলেই উদ্বেগের রাত কাটিয়েছি। রায়মঙ্গলের পূর্ণিমার কোটালে এমনিতেই টইটম্বুর। তার ওপর যেভাবে বাঁধে বিশাল ধস নেমে প্রায় ৫০০ ফুটে নদী গর্ভে তলিয়ে গেছে। তাতে বাঁধ রক্ষা করাই দুরূহ হয়ে পড়েছিল। কিন্তু সেচদপ্তর তৎপরতার সঙ্গে বাঁধ এ যাত্রায় রক্ষা করতে সক্ষম হয়েছে।’‌ বিধায়ক বলেন, ‘‌ বাঁধ ভেঙে গেলে অনেকখানি এলাকা প্লাবিত হয়ে যেত। ব্যাপক ক্ষতির মুখে পড়তেন কৃষকরা। ধান, সবজি চাষ নোনা জলের তলায় চলে যেতে পারত। কিন্তু এলাকার মানুষ এবং সেচদপ্তর ঝাঁপিয়ে পড়ে রায়মঙ্গলের বাঁধের ভাঙন রোধ করেছেন। এলাকার মানুষের দাবি ওই জায়গায় শক্তপোক্ত বাঁধ তৈরি করুক সেচদপ্তর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!