Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

লক্ষ্য ২০২৬!‌ জেলা সম্মেলনের প্রচার শুরু তৃণমূলের কিষাণ ও খেতমজুর কমিটির

আরম্ভ ওয়েব ডেস্ক
লক্ষ্য ২০২৬!‌ জেলা সম্মেলনের প্রচার শুরু তৃণমূলের কিষাণ ও খেতমজুর কমিটির

লক্ষ্য ২০২৬ বিধানসভা !‌ দলের কৃষক সংগঠনের জেলা সম্মেলন সফল করতে ব্যাপক প্রচারে নামল  সন্দেশখালিতে কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি । সন্দেশখালির গ্রামে গ্রামে দেওয়াল লিখন, তোরণ তৈরি করার কাজ শুরু হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পাশের ব্লক হাড়োয়ায় অনুষ্ঠিত হচ্ছে কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলন।

বিধানসভা নির্বাচনের আগে জেলা কৃষক সম্মেলনকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল। বিশেষ করে সন্দেশখালিতে কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে জেলা কিষাণ ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি এই মূহূর্তে প্রাধান্য দিয়েছে। কারণ,  একবছর আগে বিজেপি পরিকল্পনা করে সন্দেশখালিতে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল গোটা সন্দেশখালি জুড়ে। তার জেরে সন্দেশখালিতে বটেই জেলায় অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল। বিজেপি সারা দেশে লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি তথা বাংলার সরকারের ভাবমূর্তিতে কালি লাগায়। দলের কৃষক সংগঠনও দূর্বল হয়ে পড়েছিল। কিন্তু বিজেপি সহ বিরোধীদের ষড়যন্ত্র প্রকাশ্যে আসার পর আবার ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। কৃষকদের মধ্যে আর কোন বিভ্রান্তি নেই। বিজেপি সহ বিরোধীদের কথা আর চিড়ে ভিজছে না। সব দ্বিধা কাটিয়ে তৃণমূলের কৃষক সংগঠনের ছাতার তলায় গরিব কৃষকরা সমবেত হচ্ছেন। এদিন এলাকায় দেখা গেল, মনিপুর অঞ্চলে সুবল পাইক, কোড়াকাটি গ্রামে শচীন পাইকের নেতৃত্ব ব্যাপক হারে দেওয়াল লেখার কাজ চলছে।  তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, কৃষক ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সম্মেলনকে সফল করতে বুথ স্তরে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালির মত কৃষি প্রধান এলাকায় কৃষকরাই আগামী নির্বাচনে দলের হয়ে বড় ভূমিকা পালন করবেন। ব্লক কৃষক ও খেত মজুর তৃণমূল কমিটির সভাপতি মেঘনাদ মন্ডল বলেন, ‘‌জেলা সম্মলনকে সফল করতে সন্দেশখালির কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।’‌  তিনি বলেন, নির্বাচনের মত গুরুত্ব দিয়ে প্রতি পঞ্চায়েতে দেওয়াল লেখা, তোরণ তৈরি হয়েছে। সব পঞ্চায়েত থেকে প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি হাড়োয়া জেলা সম্মেলনে অংশ নেবে। বিরোধী দল থেকেও কৃষকরা তৃণমূলের সংগঠনে যোগ দিচ্ছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!