- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৯, ২০২৪
উপনির্বাচনের ছয় আসনে জয় নিশ্চিত করতে বুথভিত্তিক ৫১% লক্ষ্যমাত্রা, জনসংযোগে বাড়তি গুরুত্ব তৃণমূল কংগ্রেসের
আরজিকর সহ একাধিক নারী নিগ্রহের ঘটনায় রাজ্য জুড়ে শাসকের বিরুদ্ধে বাড়ছে গণবিক্ষোভ । এই সুযোগকে কাজে লাগিয়ে আসন্ন ৬ বিধানসভা উপনির্বাচনে ফায়দা তুলতে চাইছে বিরোধী রাজনৈতিক শিবির । সেই আবহেই এবার উপনির্বাচনের প্রস্তুতি ঘিরে বাড়তি সতর্ক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।
দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো শেষ হতেই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনযোগ বাড়াতে ইতিমধ্যে এসেছে শীর্ষস্তরের নির্দেশ । সেই মতোই প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যের শাসকদলের নেতা নেত্রীদের মধ্যে । আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভায় গত নির্বাচনে, সংখ্যাগরিষ্ঠের জনরায় গিয়েছিল পদ্ম শিবিরের দিকে । ২০২৪ এর লোকসভাতেও বিজেপির দাপট অব্যহত সেখানে । এবার জনআস্থা নিজেদের দিকে ফিরিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ বাড়াতে এবং বুথ ভিত্তিক প্রচার শুরু করেছে রাজ্যের শাসক দল । জেলা নেতৃত্বের তরফে বলা হয়েছে এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে । আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি, বিন্নাগুড়ি এবং সাঁকোয়াঝোড়া এক । এই অঞ্চলগুলি সহ অন্যান্য পুর, পঞ্চায়েত এবং গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোড় দিচ্ছে শাসক শিবির । পাশাপাশি অঞ্চলের পরিচিত, জনপ্রিয় নেতা কর্মীদেরও দলীয় প্রচারের কাজে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে তৃণমূল দলের তরফে জানানো হয়েছে । প্রতি গ্রাম পঞ্চায়েতে একজন নেতা বা নেত্রীকে দলের তরফে দায়িত্ব দেওয়া হবে । পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহারের সিতাই এবং আলিপুরদুয়ারের মাদারিহাট যেহেতু চাবাগান সংলগ্ন অঞ্চল, তাই সেখানে চাবাগানের শ্রমিক মহল্লায় প্রচারে জোড় দেওয়া হবে বলে তৃণমূল দলীয় সূত্রে খবর ।
আরজিকর আবহে, শাসকবিরোধী হাওয়াকে কাজে লাগাতে একদিকে যেমন বিরোধী রাজনৈতিক শিবিরগুলো উপনির্বাচনে ফায়দা তুলতে চাইছে, তেমনি জনমুখী রাজ্য সরকারের প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরে উপনির্বাচনের ছয় আসনেই নিজেদের জয় সুনিশ্চিত করতে বদ্ধপরিকর শাসক শিবির । ইতিমধ্যেই প্রতি বুথ থেকে নূন্যতম ৫১% ভোট নিশ্চিত করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হচ্ছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের তরফে ।
ছয়টি বিধানসভার ছয়টি আসনেই ঘাসফুল ফোটাতে চাইছে রাজ্যের শাসক দল । সেজন্য বুথ ধরে ধরে জনসংযোগে গতি বাড়াচ্ছে তূণমূল । ১৩ নভেম্বর থেকে যে ছয়টি আসনে উপ নির্বাচন হচ্ছে, তা হল আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাঙরা, উত্তর চব্বিশ পরগণার নৈহাটি এবং তালডাঙরা, পশ্চিমমেদিনীপুরের মেদিনীপুর । গত বিধানসভা নির্বাচনে ছয়টি আসনের পাঁচটি ছিল শাসকদলের দখলে, শুধুমাত্র মাহারিহাটে ফুটে ছিল পদ্ম । তূণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বলা হচ্ছে, তারা উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা নিয়ে সবিনয়ে মানুষের কাছে যাবেন, এবং মানুষ বিচার করে, অভিজ্ঞতা থেকে ভোট দেবেন । পাশাপাশি ২০২৪ এর লোকসভা নির্বাচনে যেসব বুধে কম ভোট পেয়েছে তূণমূল, সেখানে জনসংযোগকে বাড়তি গুরুত্ব ।
মাদারিহাট এবং মেদনিপুরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে শাসক শিবির । ২০২৪ এর লোকসভা ভোটে মাদারিহাটে অব্যহত ছিল পদ্ম দাপট, অন্যদিকে মেদিনীপুরে ঘাসফুল ফুটলেও ভোট শতাংশের অংকে স্বস্তিতে নেই মা মাটি মানুষের দল । গ্রামে গ্রামে লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হবে প্রচারে । যেহেতু ছয়টি আসনেই রাজনৈতিক এবং সামাজিক চাহিদার বিভিন্নতা রয়েছে, তাই বুথভিত্তিক প্রচার অভিযানে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ।
❤ Support Us







