- দে । শ
- নভেম্বর ৪, ২০২৫
ভোটার তালিকা থেকে বাংলার পরিযয়ী শ্রমিকদের নাম বাদ, রুখতে জেলায় জেলায় বৈঠক তৃণমূলের
ভোটার তালিকা সংশোধনের কাজে স্থির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করলেন বসিরহাট ২ ব্লক তথা বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা কর্মীরা। এদিন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির আহ্বানে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বসিরহাটের খোলাপোতায়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক, জেলা আইএনটিটিইউসির সভাপতি এটিএম আবদুল্লা রনি, তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, আইএনটিটিইউসির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক দত্ত প্রমুখ।
এদিনে সভা মঞ্চ থেকে জেলা নবনিযুক্ত সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের সঙ্গে দলের অন্যান্য নেতা কর্মীদের পরিচয় করানো হয়। এসআইআর দলের নির্দেশ মেনে এসআইআররে কাজ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন উপস্থিত নেতা কর্মীরা। বিজেপি সরকারের আরোপিত এসআইআর সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। জেলা আইএনটিটিইউসির সভাপতি এটিএম আবদুল্লা রনি বলেন, বিজেপির পরিকল্পনা মানুষের ভোটাধিকারে হস্তক্ষেপ করে গণতান্ত্রিক অধিকার হরণ করা। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আমরা তাঁদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে সর্বস্তরের নেতা কর্মীদের সতর্ক থাকতে বলেছি। তাদের একজনের নামও যাতে বাদ না পরে সে ব্যাপারে বিএলও দের ওয়াকিবহাল করার জন্য পরিযায়ী শ্রমিক পরিবারকে সবরকম সহায়তা প্রদান করা হবে। এটিএম আবদুল্লা বলেন, পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে হবে। যারা বাংলায় ফিরে এসেছেন তাঁরা সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা তা দেখা হবে। শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের প্রকল্প গুলির সুবিধা যাতে শ্রমিকরা পায় তা সুনিশ্চিত করতে নেতা কর্মীদের নজর রাখার কথাও এদিন আলোচনা হয়েছে।
❤ Support Us






