- Uncategorized দে । শ
- জুলাই ১২, ২০২৩
“নাও ভোট ফর মমতা”- পঞ্চায়েতের ফল প্রকাশের পর বিরোধীদের পাল্টা জবাব অভিষেকের
বিরোধীদের “নো ভোট টু মমতা”, স্লোগানকে বাংলা প্রত্যাখ্যান করেছে। ভোটের ফল প্রকাশ চলাকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে এই কথাই লিখলেন। তিনি তাঁর এই টুইটে বুঝিয়ে দিলেন, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস সম্মিলিত জোট আজ এই ভোটের ফল দেখে হতাশ! পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমকেও হাল্কা করে তাঁর টুইটে সমালোচনা করেছেন। অভিষেক তাঁর টুইটে বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের প্রত্যাশিত ফলই হয়েছে, এটাই হওয়ার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে কি লিখেছেন এবার দেখা যাক, “বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস, অর্থাৎ সম্মিলিত বিরোধীরা হতাশ। মূলধারার মিডিয়ার বন্ধুদের দ্বারা অনুভূত হওয়া দুঃখের তুলনায় যা অনেকটাই ফ্যাকাশে হয়ে যায়। এমনকি পশ্চিমবাংলায় তৃণমূল শাসিত রাজ্য সরকারকে হেয় করার জন্য ভিত্তিহীন প্রচার সহ বিদ্বেষপূর্ণ প্রচারাভিযানও ভোটারদের প্রভাবিত করতে পারেনি !
‘NO VOTE TO MAMATA’ প্রচারাভিযানকে ‘NOW VOTE FOR MAMATA’-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ৷ #TrinamooleNaboJowar-এর প্রতি অটল সমর্থন সহ, আমাদের অবশ্যই একটি প্রতিবাদী ম্যান্ডেট থাকবে, যা লোকসভা নির্বাচনের পথ প্রশস্ত করবে। আমি সমস্ত বাংলাকে আমাদের এতো ভালবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটে তিনটি বিষয় স্পষ্ট,
১) বিজেপি, সিপিএম, কংগ্রেস জোট ভোটের এই ফলে তৃণমূলের সাফল্য দেখে হতাশ ফ্যাকাসে বিদ্বেষপূর্ণ এক শ্রেণির মেইনস্ট্রিম মিডিয়ার মুখ
২) নো ভোট টু মমতা স্লোগানটি নাউ ভোট ফর মমতায় পরিণত হয়েছে
৩) তৃণমূলের এই সাফল্য আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে সাফল্য এনে দেবে
তবে সত্যি কি হয় আগামী লোকসভা নির্বাচনে, তা সত্যিই তৃণমূলকে সাফল্য এনে দেয় কিনা তার জন্য আরও করেক মাস অপেক্ষা করতে হবে।
❤ Support Us







