Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৮, ২০২৫

২০২৬ এর নির্বাচনে খেলা হবে উন্নয়নের, হিঙ্গলগঞ্জে ফুটবল প্রতিযোগীতার সূচনায় বার্তা সায়নী ঘোষের

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২৬ এর নির্বাচনে খেলা হবে উন্নয়নের, হিঙ্গলগঞ্জে ফুটবল প্রতিযোগীতার সূচনায় বার্তা সায়নী ঘোষের

উন্নয়নের খেলা, বাংলাকে বাঁচানোর খেলা সামনে। কোচ মমতা ব্যানার্জি, খেলব আমরা বাংলার মানুষকে সঙ্গে নিয়ে হিঙ্গলগঞ্জে একটি ফুটবল টুর্নামেন্টের সূচনা করতে গিয়ে একথা বললেন সাংসদ সায়নী ঘোষ। এদিন হিঙ্দলগঞ্জে বাঁকড়া গ্রামে তৃণমূল নেতা আবু বক্কর গাজির স্মৃতিতে ৩ দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। কিক অফ করে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ সায়নী ঘোষ। অন্যদের মধ্যে ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, বিধায়ক দেবেশ মন্ডল প্রমুখ।

এদিন সায়নী বলেন, এটা রাজনীতির মঞ্চ নয়। তবে একথা বলতে পারি আজ আপনারা খেলছেন। ২০২৬ সালে মার্চ এপ্রিল মাসে আমরাও খেলব। বাংলার মা বোনেরাও খেলবেন। আমাদের কোচ মমতা ব্যানার্জি। আমরা ছোটখাটো খেলোয়াড়। আমাদের নেত্রী আমাদের দিদি কোচ। ২০২১ সালে দেখেছিলাম ভাঙা পায়ে তিনি ২০০ পার করেছিলেন। এবার তো ভাঙা পা নেই। এবার আড়াইশো পার হবে। এবার বিরোধীরা আর কিন্তু নম্বর বলছে না। নম্বর বললে ওরা বিপদে পড়ে যাবে, মুখ রক্ষা হবে না। তাই বলছেনা।

সায়নী বলেন, মমতা ব্যানার্জির শাসনকালে ভয়ঙ্কর বলে কিছু কথা নেই। আছে ভালোবাসা, দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। কাজেই উন্নয়নের খেলা হবে, স্বাস্থ্য সাথীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে। বাংলাকে বাঁচানোর খেলা হবে। যাতে বাংলার মানুষ সঙ্গে থাকবে। সাযনী বলেন, বিজেপি এবার আর এগোবে না। উল্টো গোনা শুরু হবে। ওদের আছে ৬৩ । এবার উল্টো দিক থেকে গুনতে হবে কোথায় গিয়ে নামে দেখুন। আপনারা বলেন, মোদি, অমিত শাহের সামনে চোখে চোখ রেখে কথা বলে সায়নী ঘোষ। কেন বলব না। যে দলের নেত্রী মমতা ব্যানার্জি সেই দলের কর্মী হয়ে কেউ ভয় পায় না। দিল্লি যাচ্ছি। সেখানে ঠান্ডা পড়েছে। সংসদে অধিবেশন শুরু হলে গরম হবে দিল্লি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!