- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
২৬ এর লক্ষ্যপূরণে ২৭ এ সভা । নেতাজী ইন্ডোরের কর্মীসভায় কী বার্তা দেবেন মমতা
আগামীকাল নেতাজি ইন্ডোরে মেগা ইভেন্ট তৃণমূলের। মমতা ব্যানার্জীর সঙ্গে সভাতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার আবহে দলকে চাঙ্গা করতে সকল তৃণমূলের বিধায়ক, সাংসদ থেকে অঞ্চল সভাপতি, জেলা পরিষদের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবার নির্দেশ। কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে নেতাকর্মীরা।
সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এই আবহে দলের রণকৌশল আগেভাগেই ঠিক করে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে প্রতীক্ষিত সভা বসাতে চলেছে শাসকদল। দলকে চাঙ্গা করতে সকল তৃণমূলের বিধায়ক, সাংসদ থেকে অঞ্চল সভাপতি, জেলা পরিষদের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবার নির্দেশ। মমতা ব্যানার্জীর সঙ্গে সভাতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু হবে বেলা ১১ টা থেকে। সংগঠনের রদবদল, দায়িত্বভাগ নিয়ে আলোচনার প্রবল সম্ভাবনা রয়েছে। জোড়াফুলের নেতাদের একাংশের মতে স্টেডিয়াম উপচে পড়তে পারে ভিড়ে। শাখা সংগঠনের প্রতিনিধিদের জন্য সেক্ষেত্রে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসবার ব্যবস্থা করা হতে পারে।
দলের প্রতিচ্ছবি স্পষ্ট করতে ও শৃঙ্খলা মেনে কাজ করবার জন্য একাধিকবার বার্তা দিয়েছেন মমতা। দুর্নীতির বিরুদ্ধে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। জেলা সফরে গিয়ে গোষ্ঠিদ্বন্দ্ব নিয়ে মুখ মুখেছিলেন তিনি, দলে থাকতে হলে সেসব বন্ধ করতে হবে বলে নির্দেশঅ দিয়েছেন। ২৬-এর বিধানসভার রাজ্যের নান জনমুখি প্রকল্প ও নিবিড় সংঠনের উপর ভরসা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। দলনেত্রী আগামী বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন আড়াইশো। তাই দলের রাশ নিজের হাতে রাখতে একাধিক সাংগঠনিক রদবদল করতে দেখতে পাওয়া যেতে পারে। বিধায়ক ও সাংসদদের মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর কথাও বলেছেন এর আগে। গত রবিবার কালীঘাটের বাসভবনে মমতা ও অভিষেক সভা সংক্রান্ত বৈঠক করেছেন। এরপর সম্মেলন নিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলায় একাধিক নির্দেশিকা পাঠিয়েছেন। প্রায় ১৪ হাজার জনসমাগম হতে পারে। নেওয়া হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা।
বৃহস্পতিবার সকালে সমস্ত প্রতিনিধিকে ডেলিগেট কার্ড সংগ্রহ করে তবেই ভিতরে ঢুকতে হবে। জেলাগুলি থেকে আসা প্রতিনিধি ছাড়াও কলকাতা পুরসভার ওয়ার্ড সভাপতিরা উপস্থিত থাকবেন। তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতিরা ছাড়াও এসসি–ওবিসি সেল, এসটি সেল, সংখ্যালঘু -কৃষক-খেতমজুর সংগঠনের জেলা সভাপতিদেরও ইন্ডোরে হাজির থাকবেন। মহিলা তৃণমূল, যুব তৃণমূল, আইএনটিটিইউসি, ছাত্র পরিষদের মতো দলের প্রধান শাখা সংগঠনগুলির রাজ্য কমিটির সদস্যরাও থাকবেন সম্মেলনে। সুশাসন ও শৃঙ্খলা—এই স্লোগানকে সামনে রেখেই জনসংযোগ বাড়িয়ে আগামী বিধানসভায় বিপুল আসনে জয় পেতে কোন রোডম্যাপ দেন দলনেত্রী সেদিকেই নজর তৃণমূলের নেতাকর্মীদের। তবে দলের অন্দরে দ্বন্দ্ব মেটাতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন কি না মুখ্যমন্ত্রী, সে আশঙ্কাও হয়েছে জেলাস্তরের নেতাদের মধ্যে। যদিও এক তৃণমূল সাংসদের কথায়, ‘এই সভায় সাংগঠনিক জেলা সভাপতি বদল হবে বলে মনে হচ্ছে না। রাজ্য কমিটি স্তরে হয়তো কিছু সংযোজন-বিয়োজন হতে পারে।’ যদিও তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বের বক্তব্য, ‘দলে রদবদল হবে বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু নেতাজি ইন্ডোরে হবে কি না, এখনও স্পষ্ট নয়।’ এই সম্মেলনের পর ২১ শে জুলাইয়ের বড়ো সমাবেশ। দুই সম্মেলনকে সামনে রেখে দলের যাবতীয় সমস্যা মেটাতে ও বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগ ও প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না তৃণমূলের শীর্ষ নেতারা।
❤ Support Us








