Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • এপ্রিল ২৪, ২০২১

স্মরণে রাখতে হবে

বিমান বসু
স্মরণে রাখতে হবে

কবিতার, বিশেষ করে সাহিত্য জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন শঙ্খ ঘোষ। ছিলেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। সাহিত্যে তাঁর বিপুল অবদান চিরদিন মানুষ মনে রাখবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময়ে, পরেও, গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা আজ আরও বেশি করে স্মরণে রাখতে হবে। বরাবর তাঁর প্রতিবাদী কন্ঠস্বর আমরা পেয়েছি, শুনেছি আমরা। সাম্রাজ্যবাদ বিরোধিতা কিংবা শান্তি আন্দোলনে সবসময় সক্রিয় এবং শোষণ, অত্যাচারের বিরুদ্ধে বাঙ্ময় ছিলেন তিনি। অসুস্থ অবস্থায়ও সাম্প্রদায়িকতা বিরোধী মহামিছিলে যোগ দিয়েছেন। বিবেক আর প্রজ্ঞার বলিষ্ঠ প্রতিনিধির মৃত্যুতে আমরা শোকাহত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!