Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১১, ২০২২

আবার মোহনবাগান সভাপতি হলেন টুটু বোস

বছর দুই আগে গীতানাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর মোহনবাগানের সভাপতি পদে বসেন টুটুবাবু।

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার মোহনবাগান সভাপতি হলেন টুটু বোস

আবার মোহনবাগান সভাপতি পদে বসছেন টুটু বোস। দীর্ঘ আলাপ-আলোচনার পর বুধবার এগজিকিউটিভ কমিটির বৈঠক চলাকালীনই টুটু বসুর নামেই শিলমোহর দিল নতুন কার্যকরী সমিতি। গত ২৩ এপ্রিল মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়ে ছিলেন ১৫ দিনের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে। এদিন সেই কাজটাই করে ফেলল শতাব্দী প্রাচীন ক্লাব।

মোহনবাগানের পরবর্তী সভাপতি কে হবেন, এ নিয়ে দীর্ঘদিন ধরেই ময়দানে গুঞ্জন চলছিল। নতুন কার্যকরী সমিতি দীর্ঘদিন এ নিয়ে আলোচনা করেছে। ক্লাব সচিব আগেই বলেছিলেন, মোহনবাগানের সভ্য সমর্থকদের মধ্যে অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার যোগ্য। সেকারণেই সভাপতি বাছতে সময় লাগছে। কার্যকরী সমিতি সিদ্ধান্ত নিতে দেরি করায়, ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেও সভাপতিহীন ছিল মোহনবাগান। ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেই অবশ্য সচিব ঘোষণা করেছিলেন দ্রুত সভাপতির নাম ঘোষণা করা হবে। ক্লাব সূত্রের খবর বুধবার কার্যকরী সমিতির দীর্ঘ আলোচনা শেষ সভাপতি পদে টুটু বোসের নামেই শিলমোহর দেওয়া হয়েছে।

বছর দুই আগে গীতানাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর মোহনবাগানের সভাপতি পদে বসেন টুটুবাবু। তবে নতুন কার্যকরী সমিতি টুটুবাবুকে সভাপতি পদে রাখবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, টুটুবাবুর শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এমনকী সভাপতি পদে বিকল্প নামও ভাবা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত টুটুবাবুর বিশ্বস্ত মুখেই আস্থা রাখলেন ক্লাব কর্তারা।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!