- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
রাজারহাটে নির্মীয়মান আবাসনে দুর্ঘটনা। চাপা পড়লেন দুই শ্রমিক
রাজারহাটে চলছে বেসরকারি বহুতল আবাসন নির্মাণের কাজ। বৃহস্পতিবার সেখানে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে পড়ে যান ২ শ্রমিক। ইতিমধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উত্তর ২৪ পরগণার রাজারহাটে চলছে বেসরকারি বহুতল আবাসন নির্মাণের কাজ। বৃহস্পতিবার সেখানে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়লেন ২ জন শ্রমিক। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় রাজারহাট থানার পুলিশ ও দমকলবাহিনী। ইতিমধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। অন্য শ্রমিকের খোঁজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজারহাটের নাঙ্গলপোতা এলাকায় ২১১ মেইন রোডের পাশে একটি বেসরকারি বহুতল আবাসন নির্মাণক্ষেত্রে এদিন সকাল থেকে মাটি খোঁড়ার কাজ করছিলেন ওই শ্রমিকেরা। দুপুরে আচমকা পাশের মাটিতে ধস নামে, চাপা পড়েন তাঁরা । ঘটনার পরপরই দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নামেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মাণকাজের অন্যান্য শ্রমিকের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঠিক নিরাপত্তা ব্যবস্থা পালন করা হয়েছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চাপা পড়া দুই শ্রমিক– শ্যাম মণ্ডল ও অভিজিৎ মণ্ডল ভাঙরের সর্বমঙ্গলাপুর এলাকার বাসিন্দা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁদের পরিবারের লোকজন। স্থানীয়দের অভিযোগ, পুরসভার কাছ থেকে পর্যাপ্ত অনুমতি না নিয়েই এই আবাসন নির্মাণের কাজ চলছিল। অভিযোগ সামনে আসতেই বেআইনি নির্মাণ হয়েছে কি না, সে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে রাজারহাটের বিষ্ণুপুর-পাথরঘাটা এলাকায় নয়ালজুলি বুজিয়ে নির্মাণ প্রকল্পের অভিযোগ উঠেছিল। বিক্ষোভের মুখে পোরে তড়িঘড়ি নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তরফে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। আজকের দুর্ঘটনার পিছনে, সেরকম কোনো কারণ আছে কি না, সে প্রশ্ন উঠছে।
❤ Support Us








