- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৩
কিয়েভের উপকন্ঠে হেলিকপ্টার দুর্ঘটনা, ইউক্রেনের দুই মন্ত্রী সহ নিহত ১৮। চারদিকে স্ফুলিঙ্গ, আর্তনাদ আর আতঙ্ক।
ইউক্রেনের দুর্দশার শেষ কোথায়? যুদ্ধে মারা পড়ছে অসংখ্য। দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। রুশ হামলার, বিরতি নেই। ইতিমধ্যে, কিভের কাছাকাছি এলাকায় ভেঙ্গে পড়ল হেলিকপটার। মারা গেছেন ২ মন্ত্রী ও শিশু সহ অন্তত ১৮ জন। ঘন বসতিপূর্ণ এলাকায় হেলিকপ্টারটি ভেঙ্গে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনা স্থলে।
সরকারের তরফে বলা হয়েছে, কিভের উপকণ্ঠে বুধবার কপ্টারটি ভেঙ্গে পড়ে। এই অঘটনে নিহত হয়েছেন অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, নিরাপত্তা দফতরের উপমন্ত্রী এভেগনি এনিন, কয়েক্কজন উচ্চপদস্থ অফিসার ও পরিবারের সদস্যরা। দুর্ঘটনার কারণ কী, অন্তর্ঘাত না যান্ত্রিক গোলযোগ ? সরকার নীরব। তদন্ত চলছে। দুর্ঘটনার পরই ভিডিওয় খবর ছড়িয়ে দেয় বিভিন্ন সংবাদ মাধ্যম। দেখা যায়, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে স্ফুলিঙ্গ উড়ছে। কপ্টার পুড়ছে। চিৎকার আর আর্তনাদের শব্দে শিউরে ওঠে ছুটছে আতঙ্কিত জনতা।
❤ Support Us






