Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২০, ২০২৪

পূজা বিতর্কে ইউপিএসসি সভাপতির দায়িত্ব থেকে অব্যহতি নিলেন মনোজ সোনি

আরম্ভ ওয়েব ডেস্ক
পূজা বিতর্কে ইউপিএসসি সভাপতির দায়িত্ব থেকে অব্যহতি নিলেন মনোজ সোনি

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সভাপতি মনোজ সোনি শনিবার তাঁর অবসর ঘোষণা করলেন । তাঁর সম্পূর্ণ মেয়াদের এখনও পাঁচ বছর বাকি আছে। ‘ব্যক্তিগত কারণে’ তিনি অবসর নিচ্ছেন বলে জানিয়েছেন।

মনোজ সোনি প্রায় এক পনেরো দিন আগে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। যদিও পদত্যাগটি এখনও শীর্ষস্থানীয় আধিকারিকেরা গ্রহণ করেননি। তাঁদের বক্তব্য , মনোজ সোনির পদত্যাগের সঙ্গে প্রবেশনারি আই এ এস অফিসার পূজা খেদকার ইস্যুর কোনও সম্পর্ক নেই।
গত বছর ১৬ মে মনোজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি রূপে শপথ নেন। আগামী ২০২৯ সালের ১৫ মে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের আগেই তাঁর আচমকা অবসর ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে।

সূত্র মারফত জানা গেছে, মনোজ সোনি ব্যক্তিগত পরিসরে বেশ কয়েকবার অবসরের আগ্রহের কথা প্রকাশও করেছিলেন। অবসরের পর তিনি এখন সোনি এখন ‘সামাজিক ও ধর্মীয় কার্যকলাপে আরও বেশি সময় দিতে চান।
ইউপিএসসির সভাপতির পদে বসার আগে মনোজ সোনি তিনবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরূপে তাঁর দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সাল থেকে ২০০৮ পর্যন্ত গুজরাটের বরোদার মহারাজা সয়াজি রাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ভারতে তিনি ছিলেন সে সময়ের সর্বকনিষ্ঠ উপাচার্য।

২০২৩ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে ইউপিএসসি বোর্ডের সদস্য ছিলেন মনোজ। প্রসঙ্গত পূজা খেদকারের বিরুদ্ধে অভিযোগ তিনি নাম পরিচয় গোপন করে, নির্ধারিত সীমার চেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। সিভিল সার্ভিসে সুযোগ পাওয়ার জন্য পূজা খেড়কার শারীরিক অক্ষমতা এবং প্রান্তিক গোষ্ঠীর সদস্যতার প্রমাণ রূপে সার্টিফিকেট আদায় করেছেন। পাশাপাশি তাঁর বাবা মায়ের নামেও জালিয়াতি করেছেন বলে অভিযোগ উঠেছে। এই মর্মে তাঁকে নোটিশ পাঠায় ইউপিএসসি। পাশাপাশি তিনি যেন আর কোনও সরকারি চাকরির পরীক্ষায় বসতে না পারেন সে বিশয়েও পদক্ষেপ করতে পারে কর্তৃপক্ষ। শুক্রবার তাঁর নামে একটি এফ আই আর দায়ের করে ইউপিএসসি। ফলে চাকরি হারানোর মুখে এই প্রবেশনারি আই এ এস। এই অবস্থায় মনোজ সোনির মেয়াদ শেষের আগেই পদত্যাগ নিয়ে বিতর্ক সৃষ্ট হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!