Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৪, ২০২৬

প্রয়াণ দিবসে উত্তম কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন, ‘মহানায়ক’-এর নামে ফিল্ম সেন্টার তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াণ দিবসে উত্তম কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন, ‘মহানায়ক’-এর নামে ফিল্ম সেন্টার তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাঙালির হৃদয়ে আজও অমলিন মহানায়ক উত্তম কুমার। ২৪ জুলাই, ২০২৬-এ তাঁর ৪৭তম প্রয়াণ দিবস। এই বিশেষ দিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয় একাধিক শ্রদ্ধার্ঘ্য কর্মসূচির। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বেলা বারোটার আগেই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। উত্তম কুমারের স্মরণে সেখানে তাঁর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ-সহ গেরুয়া শিবিরের একাধিক সদস্য। পাশাপাশি টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় এবং শিল্প-সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্বও মহানায়ককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। গানে গানে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর মূর্তিতে মাল্যদান করে মহানায়কের স্মৃতির প্রতি সম্মান জানান শুভেন্দু অধিকারী।

কেওড়াতলা মহাশ্মশান থেকেই উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, প্রয়াণ দিবসের পাশাপাশি আগামী ৩ সেপ্টেম্বর, উত্তম কুমারের জন্মদিনকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের আয়োজন করা হবে। শতবর্ষ উদযাপনের জন্য রবীন্দ্রসদনে একটি বিশেষ প্রস্তুতি কমিটি গঠন করা হবে। ওই কমিটির নির্দেশিকা অনুযায়ী সমস্ত অনুষ্ঠান ও উদ্যোগ পরিচালিত হবে। পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে আরও সংরক্ষণ ও সমৃদ্ধ করতে কলকাতায় তাঁর নামে একটি ফিল্ম সেন্টার তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চের আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বক্তব্যের শেষে শুভেন্দু অধিকারী মহানায়ক উত্তম কুমারের প্রতি অন্তরের অন্তস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!