Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২০, ২০২৬

পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে ১১ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতি, ডিসেম্বরেই শুরু হতে পারে প্রক্রিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে ১১ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতি, ডিসেম্বরেই শুরু হতে পারে প্রক্রিয়া

কর্মীর অভাবে রাজ্যের একাধিক পঞ্চায়েতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে চলতি বছরেই পঞ্চায়েত দপ্তরে প্রায় ১১ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় নিজের কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

মন্ত্রী জানিয়েছেন, এবার থেকে পঞ্চায়েতে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। এতদিন পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা স্তর থেকে কর্মী নিয়োগ করা হত। কিন্তু এবার সেই নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েতগুলিতে পর্যাপ্ত কর্মী না থাকায় দৈনন্দিন কাজ পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে। তাই দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।
তবে পিএসসির হাতে নিয়োগের দায়িত্ব তুলে দেওয়ার আগে প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে। বর্তমানে পঞ্চায়েত আইনে যে নিয়ম রয়েছে, তা পরিবর্তন করে নতুন ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হবে। আইন সংশোধনের পরই পিএসসির মাধ্যমে নিয়োগের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী।

তিনি আরও বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই পঞ্চায়েতে কেন্দ্রীয়ভাবে নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর একাধিকবার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই আইন সংশোধন সম্পন্ন হলে পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বহু পঞ্চায়েতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হয়েছে। অনেক জায়গায় পঞ্চায়েত বোর্ড ভেঙে গিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন এলাকায় প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যদের অনুপস্থিতির কারণে স্বাভাবিক কাজেও সমস্যা দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে।
এর পাশাপাশি দীর্ঘদিন ধরে কর্মী সংকটের সমস্যায় ভুগছে বহু পঞ্চায়েত। ফলে সাধারণ মানুষের পরিষেবা ও প্রশাসনিক কাজের গতি কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত ১১ হাজার কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর। তবে নতুন ব্যবস্থায় নিয়োগ হবে পিএসসির মাধ্যমেই


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!