- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৭, ২০২৫
নিজেদের পাতা ফাঁদে আটকে গেল পাকিস্তান, ৩৪ পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয় ক্যারিবিয়ানদের
মুলতানের বাইশ গজে স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করার পরিকল্পনা ছিল পাকিস্তানের। নিজেদের পাতা ফাঁদেই শেষ পর্যন্ত ধরা পড়তে হল পাকিস্তানকে। স্পিনিং উইকেটে পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে সিরিজ ড্র করল ওয়েস্ট ইন্ডিজ। বছর পর আবার পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ক্যারিবিয়ানরা। শেষবার জিতেছিল ১৯৯০ সালের নভেম্বরে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৬৩। জবাবে পাকিস্তান ১৫৪ রানে গুটিয়ে যায়। ৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা তোলে ২৪৪। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৩ রান। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান তোলে ৪ উইকেট হারিয়ে ৭৫। জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৭৮ রান, হাতে ছিল ৬ উইকেট।
আপাতদৃষ্টিতে খুব একটা কঠিন মনে না হলেও ব্যাটসম্যানের জন্য বধ্যভূমি হয়ে ওঠা মুলতানের বাইশ গজে এই রান ছিল পাহাড়প্রমাণ। তৃতীয় দিন সকালে দিনের প্রথম ৮ বলের মধ্যেই আউট হন দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল (১৩) ও কাশিফ আলি (১)। সপ্তম উইকেটে মহম্মদ রিজওয়ান ও আগা সলমান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। আগা সলমানকে (১৫) তুলে নিয়ে জুটি ভাঙেন ওয়ারিকান। এরপরই ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৩৩ রানে গুটিয়ে যায়। রিজওয়ান করেন ২৫। ২৭ রানে ৫ উইকেট নেন ওয়ারিকান। ম্যাচে ৯ উইকেট নিয়ে ও দুই ইনিংস মিলিয়ে ৫৪ রান করে ম্যাচের সেরা হন। সিরিজে ৮৫ রান করে ও ১৯ উইকেট নিয়ে সেরাও হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৩ ও ২৪৪ (ব্রাফেট ৫২, ইমলাখ ৩৫, জাঙ্গু ৩০; সাজিদ ৪/৭৬, নোমান ৪/৮০)। পাকিস্তান: ১৫৪ ও ৪৪ ওভারে ১৩৩ (বাবর ৩১, রিজওয়ান ২৫, সলমান ১৫; ওয়ারিকান ৫/২৭, সিনক্লেয়ার ৩/৬১)।
ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।
ম্যাচ ও সিরিজের সেরা: জোমেল ওয়ারিকান।
❤ Support Us







