- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৭, ২০২৩
নিউজিল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত
ক্রিকেটে দীর্ঘদিন আইসিসি-র কোনও খেতাব আসেনি ভারতের ঘরে। মহিলাদের ক্রিকেটেও এখনও পর্যন্ত আইসিসি-র কোন ট্রফি ঘরে তুলতে পারেনি ভারত। এবার সেই সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করল ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত।
পোচেষ্টুমে অনুষ্ঠিত সেমিফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় দলের অধিনায়ক শেফালী ভার্মা। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে শুরুতেই বিপর্যয়ে পরে নিউজিল্যান্ড। ৩ ওভারের মধ্যেই ৫ রানে ২ উইকেট হারায় তারা। দ্বিতীয় ওভারে আনা ব্রাউনিংকে তুলে নেন মান্নত কাশ্যপ। পরের ওভারেই এমা ম্যাকলিয়ডকে ফেরান তিতাস সাধু। এরপর নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যান জর্জিয়া প্লিমার ও ইসাবেলা গাজা। ইসাবেলা (২৬) আউট হতেই ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৭ রান তুলতে সমর্থ্য হয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৫ রান করেন জর্জিয়া প্লিমার। ভারতের হয়ে পার্শ্বভি চোপড়া ২০ রানে ৩ উইকেট তুলে নেন।
জয়ের জন্য ১০৮ রান তাড়া করতে নেমে দারুন শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার শেফালী ভার্মা ও শ্বেতা সেহরাওয়াত। ৩.২ ওভারে তুলে ফেলে ৩৩ রান। চতুর্থ ওভারে ধাক্কা খায় ভারত। ১০ রান করে আউট হন শেফালী ভার্মা। ৯৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। ২৬ বলে ২২ রান করে আউট হন সৌমিয়া তেওয়ারি। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্বেতা ও গঙ্গতি তৃষা। ১৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ফাইনালে পৌঁছে যায় ভারত। ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন শ্বেতা। ৫ রানে অপরিচিত থাকেন তৃষা। নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন ব্রাউনিং।
❤ Support Us







