- ভা | ই | রা | ল
- ফেব্রুয়ারি ১৬, ২০২৩
নিলামে বিশ্বের প্রাচীনতম ও সম্পূর্ণ বাইবেল, ৫০ মিলিয়ন পর্যন্ত দর ওঠবার সম্ভাবনা
নিলামে উঠতে চলেছে বিশ্বের প্রাচীনতম বাইবেল। ৩০ থেকে ৫০ মিলিয়ন ডলার মূল্যে বিক্রি হতে পারে হিব্রু এ সাহিত্য কীর্তি।
বাইবেলটির নাম কোডেক্স স্যাসুন। নবম শতাব্দীর গ্রন্থটি ডেড সি স্ক্রল ও আজকের বাইবেলের মধ্যে একটি যোগসূত্র বিশেষ। এখনও পর্যন্ত আবিষ্কৃত সবথেকে প্রাচীন বাইবেল । টেষ্টামেন্টের প্রত্যেকটি অধ্যায়ের পাণ্ডুলিপিই এতে রয়েছে। লেনিনগ্রাদের সংস্করণটির থেকেও পুরোনো । আর আলেপ্পোর যে সংস্করণটি রয়েছে তার চেয়েও সম্পূর্ণ আকারে রয়েছে বাইবেলটি।
নিলামের সঙ্গে যুক্ত সোদবি সংস্থার প্রধান রিচার্ড অস্টিন জানিয়েছেন, মানব ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং একক পাঠ্য হল কোডেক্স স্যাসুন। তিনটি খণ্ডে বিভক্ত এ বইটিতে ২৪ টি অধ্যায় আছে। সম্প্রতি বইটিকে বিজ্ঞানসম্মত ভাবে পাঠ করানো হয়েছে এবং কার্বন ডেটিংএর মাধ্যমে পুস্তকটির সময়কাল উদ্ধার করা হয়েছে।
১,১০০ বছরের পুরোনো প্রাচীন বাইবেলটিকে আগামী মে মাসে নিলামে তোলা হবে । তার আগে সাধারণ মানুষের জন্য প্রদর্শিত হবে বইটি। ইহুদি ধর্ম সহ অন্যান্য আব্রাহামিক ধর্মগুলোর কাছে হিব্রু বাইবেলের বিশেষ গুরুত্ব আছে। কারণ এটি তাদের ধর্মের ভিত্তি। সেটি বিবেচনা করে সংস্থার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানাচ্ছেন সোদবি সংস্থার সঙ্গে পদস্থ আধিকারিকরা।
❤ Support Us








