Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১০, ২০২৩

দিল্লিকে ৮ উইকেটে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিকে ৮ উইকেটে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের

মহিলাদের প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক করল মুম্বই ইন্ডিয়ান্স। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল ৮ উইকেটে। পরপর দু’‌ম্যাচ জয়ের পর প্রথম হারের সম্মুখীন হল দিল্লি। দুরন্ত বোলিং করে মুম্বই ইন্ডিয়ান্সের বাঁহাতি স্পিনার বাংলার সাইকা ঈশাক ৩ উইকেট তুলে নেন। প্রথমে ব্যাট করে ১৮ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় দিল্লি। জবাবে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। আগের দুটি ম্যাচে রুতেই ঝড় তুলেছিলেন ল্যানিং ও শেফালি ভার্মা। এদিন শেফালিকে জ্বলে ওঠার সুযোগ দেননি সাইকা ইশাক। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই শেফালির (‌২)‌ স্টাম্প ছিটকে দেন শাইকা। ষষ্ঠ ওভারে এলিস ক্যাপসেকে (‌৬)‌ তুলে নেন পূজা বস্ত্রকার। মারিজানি ক্যাপও (‌২)ও এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। তাঁকে ফেরান ইসি ওং।
৭ ওভারের মধ্যে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। এরপর রুখে দাঁড়ান মেগ ল্যানিং ও জেমাইমা রগরিগেজ। জুটিতে দুজনে তোলেন ৫০। জেমাইমাকে তুলে নিয়ে জুটি ভাঙেন সাইকা ইশাক। ১৮ বলে ২৫ রান করে আউট হন জেমাইমা। জেমাইমা আউট হতেই ধস নামে দিল্লির ইনিংসে। পরপর ফিরে যান মেগ ল্যানিং (‌৪১ বলে ৪৩)‌, জোনাসেন (‌২)‌, তানিয়া ভাটিয়া (‌৪)‌ ও মিন্নু মানি (‌০)‌। মাত্র ২৪ রানের মধ্যেই পড়ে ৭ উইকেট হারায় দিল্লি। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। ১৩ রানে ৩ উইকেট তুলে নেন সাইকা ইশাক। ১৯ রানে ৩ উইকেট হেইলি ম্যাথিউজের। আর ১০ রানে ৩ উইকেট তুলে নেন ইসি ওং।
জবাবে খেলতে নেমে ১৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করেন যস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথিউজ। ৮.৫ ওভারে ৬৫ রানে প্রথম উইকেট পড়ে। যস্তিকা ৮টি চারের সাহায্যে ৩২ বলে ৪১ রান করেন। হেইলি ম্যাথিউজ ফেরেন ১১.৩ ওভারে দলগত ৭৭ রানে। তিনি ৩১ বলে ৩২ রান করেন। ন্যাট সিভার-ব্রান্ট ১৯ বলে ২৩ ও অধিনায়ক হরমনপ্রীত কাউর ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। এসিল ক্যাপসি ও তারা নরিস একটি করে উইকেট পান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!