Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২২, ২০২২

ফিলিপাইন বেবে সিটিতে ভয়ঙ্কর ঝড়, ফ্রিজে ঢুকে পড়ল ছোট্ট ছেলে! তারপর…

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টি ২ লক্ষ মানুষকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করেছে। উদ্ধারকারী দলগুলি এখনও নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিলিপাইন বেবে সিটিতে ভয়ঙ্কর ঝড়, ফ্রিজে ঢুকে পড়ল ছোট্ট ছেলে! তারপর…

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে থেকে জানা গেছে, সিজে জেসমে নামে ১১ বছর বয়সের ছেলেটি তার পরিবারের সঙ্গে বাড়িতেই ছিল। এদিকে, শুক্রবার একটি বিশাল মাটির ভূমিধসে ফিলিপাইনের বেবে সিটিতে তার বাড়ি প্লাবিত হয়। সেই সময় ঝড়ের হাত থেকে বাঁচতে ভয়ে ছেলেটি ফ্রিজের ভেতর ঢুকে পড়ে । প্রায় ২০ ঘন্টা ফ্রিজের ভিতরে ছিল সে। ঝড় থামলে উদ্ধারকারী দল একটি নদীর তীরে সেই রেফ্রিজারেটর থেকে তাকে খুঁজে পায়। ফ্রিজটি টেনে তোলে তাঁরা তার পর ১১ বছর বয়সী শিশুটিকে একটি অস্থায়ী স্ট্রেচারে তড়িঘড়ি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

শিশুটিকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, জেসমের পা ভেঙে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ভাঙা পায়ে অস্ত্রোপচার করা হয়।পুলিশ জানিয়েছে, জেসমে এখন স্থিতিশীল। তবে জেসমের পরিবারের কেউ বাঁচেনি। তার মা এবং ছোট ভাই এখনও নিখোঁজ। তার বাবা অন্য একটি ভূমিধসে নিহত হয়েছেন।
এই ঝড়ে বেবে শহরে প্রায় ২০০ জন আহত হয়েছে এবং প্রায় ১৭২ জনের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টি ২ লক্ষ মানুষকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করেছে। উদ্ধারকারী দলগুলি এখনও নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।


❤ Support Us
error: Content is protected !!