- ভা | ই | রা | ল
- জুলাই ১৫, ২০২৩
অপরাধের সূত্রে বাঁধা পড়ল দুই হৃদয়। লোহার গরাদের পিছনে শুরু স্বপ্নের সংসার
লোহার গরাদের পিছনেই পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম ও বিয়ে । সিনেমার মতোই যেন সাহানারা আর আব্দুলের জীবন কাহিনি। খুনের দায়ে দুজনেই এখন সংশোধনাগারে। একজন আট ও একজন ছয় বছর ধরে সাজা ভোগ করছেন। আর এখানেই তৈরি হয়েছে তাদের প্রণয়েরআলেখ্য।
আব্দুল হাসিম আসামের বাসিন্দা। সাহানারা খাতুন থাকত পশ্চিমবঙ্গে। অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ায় এখন দুজনেই রয়েছে বর্ধমানের জেলা কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানেই তাদের আলাপ হয়। প্রথম দেখাতেই একে অপরের প্রতি আকৃষ্ট হন। ক্রমে পারস্পরিক আকর্ষণ আরো গভীর বন্ধুত্বে পরিণত হয় ও তার সূত্রে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। পরে তারা বিবাহ করতে চাইলে দুজনের পরিবারই তাতে সম্মতি দেয়। রাজী বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।
প্যারোলে কিছুদিন বাইরে আছে আব্দুল ও সাহানারা। তার সময়সীমা শেষ হওয়ার আগেই যাবতীয় ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ শেষ করতে হবে। সে কারণেই বুধবার বিবাহ বন্ধনের আবদ্ধ হয়েছে তাঁরা। আর কদিনের মধ্যেই ফিরে আবার ফিরে যাবে নিজেদের পূর্বের আবাস স্থলে।সেখানেই রচিত হবে তাদের স্বপ্নের সংসার।
❤ Support Us








