Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৮, ২০২৫

‌জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ২ অনুপ্রবেশকারী

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ২ অনুপ্রবেশকারী

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল নিরাপত্তা বাহিনী। অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। বান্দিপোরার নওশেরা নার–এর কাছে এই ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর শ্রীনগর ভিত্তিক চিনার কর্পস এক্স–এ এক পোস্টে দুই সন্ত্রাসীর নিহত হওয়ার খবর জানিয়েছে। এক্স–এ লেখা হয়েছে, ‘সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে ‌জম্মু ও কাশ্মীর পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ গুরেজ সেক্টরে একটা যৌথ অভিযান শুরু করে। সেনারা কয়েকজনের সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ জানায়। এরপরই সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সেনারাও পাল্টা গুলি চালিয়ে দুই সন্ত্রাসীকে হত্যা করে। এখনও অভিযান চলছে।’‌

গুলি বিনিময়ের পরই কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। ভারতীয় সেনাবাহিনী এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে, যাতে আর কোনও অনুপ্রবেশকারী না থাকে। অভিযানের সময় নিহত সন্ত্রাসীদের মৃতদেহ পাওয়া যায়। অতিরিক্ত কোনও অনুপ্রবেশকারীর উপস্থিতি বা সন্দেহজনক কার্যকলাপ আটকাতে আশেপাশের এলাকাতেও তল্লাশি অভিযান চলছে।

চলতি মাসের শুরুতে অপারেশন আখালের অধীনে সন্ত্রাসবিরোধী অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত এবং একজন সেনা আহত হয়েছিল। অপারেশন আখালে মোট ৬ জন সন্ত্রাসী নিহত হয়। ২রা আগস্ট আখাল বনাঞ্চলে এক সংঘর্ষে নিরাপত্তা বাহিনী তিনজন জঙ্গিকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘন বনাঞ্চলে সশস্ত্র জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর ১ আগস্ট থেকে অভিযান শুরু হয়। অভিযানে উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা এবং উন্নতমানের আধাসামরিক ইউনিট মোতায়েন করা হয়েছিল। এই অভিযানে নিহত জঙ্গিরা নিষিদ্ধ লস্কর–ই–তৈয়বার প্রক্সি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!