- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ২৪, ২০২৫
অস্ট্রেলিয়ায় বর্ণবাদীদের হামলা, গুরুতর জখম ভারতীয় ছাত্র
বিদেশে ভারতীয়দের ওপর নির্যাতন অব্যাহত। আয়ারল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ায় বর্ণবাদীদের শিকার এক ভারতীয়। অ্যাডিলেডে সন্দেহভাজন বর্ণবাদী হামলায় ২৩ বছর বয়সী এক ভারতীয় ছাত্র গুরুতর আহত। মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণের ফলে ট্রমায় চলে গেছেন ওই ভারতীয় ছাত্র।
শনিবার অ্যাডিলেডের স্থানীয় সময় আনুমানিক রাত ৯.২২ মিনিট নাগাদ চরণপ্রীত সিং নামে এক ভারতীয় ছাত্র শহরের কেন্দ্রস্থলে কিন্টোর অ্যাভিনিউয়ের কাছে ইলুমিনেট লাইট ইনস্টলেশন দেখার জন্য গাড়ি পার্ক করেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে ৫ জন নামে। এরপর কোনও উস্কানি ছাড়াই তারা ওই ভারতীয় ছাত্রকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় বর্ণবাদী গালিগালাজ শুরু করে। চরণপ্রীতের গাড়ির জানালায় ঘুষি মারে। পার্কিং লটে নামিয়ে পেঠাতে থাকে। এরপর অস্ত্র বার করে আক্রমণ করে। চরণপ্রীত প্রতিরোধের চেষ্টা করলেও ৫ জনের সঙ্গে একা পেরে ওঠেননি।
চরণপ্রীত অজ্ঞান হয়ে গেলে হামলাকারীরে তাঁকে ফেলে পালিয়ে যায়। খবরস পেয়ে দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং চরমপ্রীতকে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ এসে ওই ভারতীয় ছাত্রকে দ্রুত রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নিয়ে যায়। আঘাতের ফলে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মুখের একাধিক জায়গা ক্ষতবিক্ষত। নাক ভেঙে গেছে, চোখে গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতালে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করতে হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এনফিল্ড থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়। এই সন্দেহভাজন ব্যক্তিকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ বাকি ৪ আক্রমণকারীর সন্ধান চালাচ্ছে। ব্যস্ততম এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, যেখানে সাংস্কৃতিক স্থান এবং অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের কাছে সুসজ্জিত রাস্তা এবং পাবলিক ক্যামেরা রয়েছে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার পিটার ম্যালিনাউস্কাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে বিরক্তিকর বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে তাংর রাজ্যে এই ধরনের বর্ণবাদী আক্রমণের কোনও স্থান নেই। পিটার ম্যালিনাউস্কাস বলেন, ‘যখনই আমরা কোনও বর্ণবাদী আক্রমণের প্রমাণ পাই, সঙ্গে সহ্গে ব্যবস্থা নিই। এই ধরণের ঘটনা আমাদের রাজ্যে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত।’
❤ Support Us







