Advertisement
  • Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৬, ২০২৬

ফের মুখোমুখি সংঘাত! ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া কেন্দ্রে প্রার্থী শুভেন্দু, খড়গপুর সদরে ফিরলেন দিলীপ। ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা পদ্মশিবিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের মুখোমুখি সংঘাত! ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া কেন্দ্রে প্রার্থী শুভেন্দু, খড়গপুর সদরে ফিরলেন দিলীপ। ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা পদ্মশিবিরের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই  ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রেও। এদিকে আবারও নিজের পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্রেই তাঁকে প্রার্থী করা হয়েছে। এখানে টিকিট পাননি বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে  অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার গঠনের লক্ষ্য নিয়েই বিজেপি লড়াইয়ের ময়দানে নেমেছে। দিল্লির শীর্ষ নেতারা প্রচারে এসে বারবার পশ্চিমবঙ্গে জেতার কথা বলেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে চেয়েছেন। গত শনিবার ব্রিগেডের মেগা সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তৃণমূল সরকারের বিদায় হবেই, বিজেপি সরকার গড়বে। আর সেই লক্ষ্যেই প্রার্থী বাছাই হয়েছে। ভোট ঘোষণার আগেই আংশিক তালিকা প্রস্তুত করে রেখেছিল বিজেপি। সোমবার বিকেলেই এই তালিকার ১৪৪ আসনে প্রার্থীদের নাম প্রকাশিত হল দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে।

প্রার্থী তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া আসনে লড়াই। নন্দীগ্রামের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভবানীপুরের প্রার্থী হিসেবে এখনও ঘোষণা  হয়নি,তাই এখন দেখার সবার অনুমান ঠিক হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের পরিবর্তে অন্য কোনো আসন থেকে প্রার্থী হন। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে বিরোধী দলনেতা হন  শুভেন্দু অধিকারী। ২০২৬-এর নির্বাচনেও  ফের মুখোমুখি মমতা-শুভেন্দু, তবে দেখার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রার্থী হন কি না। এদিনের বিজেপির প্রার্থী তালিকার আর  এক উল্লেখযোগ্য প্রার্থী আদি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁকে সম্প্রতি অন্য কেন্দ্রের প্রার্থী করে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল দল। তা নিয়ে যথেষ্ট অভিমান ছিল প্রাক্তন রাজ্য সভাপতির। এবার সেই অভিমান মুছতে তৎপর হয়েছে পদ্মব্রিগেড। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হয়েই দিলীপ ঘোষকে আবার দলে পুরোনো জায়গা ফিরিয়ে দেন। তাই পুরনো আসনে আবার দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হল। খড়গপুর সদরের প্রার্থী করা হল দিলীপ ঘোষকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!