Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৪, ২০২৬

বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর

বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর

বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। বিধান নগর পুরনিগমের কমিশনারের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ইস্তফাপত্র পুর ও নগরউন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও পুর দফতরের মুখ্যসচিবের কাছেও পাঠিয়েছেন।

বুধবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা নিয়ে সারাদিন শোরগোল পরে যায়। ফিরহাদ ইস্তফা দিতে চাইছিলেন গত ৪ মে-র পর থেকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদের পদত্যাগের ইচ্ছেতে সম্মতি দিচ্ছিলেন না। তবে, বুধবার ফিরহাদের ইচ্ছেতে সম্মতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সাংবাদিকদের এই কথা জানান। তবে এখনো পর্যন্ত ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দেননি। তবে তারই মধ্যে বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় ইস্তফা দেওয়ার হিড়িক পরে যায়। দুর্নীতির দায়ে কলকাতা সহ বিভিন্ন পুরসভার কাউন্সিলর একেরপর এক গ্রেফতার হতে থাকেন। এরই পাশাপাশি চলতে থাকে পদত্যাগ। প্রথম কলকাতা পুরসভা থেকে ইস্তফা দেন দেবলীনা বিশ্বাস বরো কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা দেন, তারপর ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ১২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা দেন। তারপর কলকাতা পুরসভার একাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। আর এবার বিধান নগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী।

কৃষ্ণা চক্রবর্তী মমতা ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর স্বামী সমীর চক্রবর্তী ছিলেন তৃণমূলের মুখপাত্র , ২০২৬-এর বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী। তবে সমীর চক্রবর্তী পরাজিত হয়েছেন নির্বাচনে। টিভি চ্যানেলের অনুষ্ঠানে সমীর চক্রবর্তী তৃণমূলের হয়ে যুক্তিপূর্ণ বক্তব্য রাখতেন। তবে গত ৪ মে বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তৃণমূল দল ও তাদের দ্বারা পরিচালিত পুরসভা, মিউনিসিপ্যালিটি সহ সর্বত্র একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এমন সময়ে কৃষ্ণা চক্রবর্তী বিধান নগর পুরনিগমের মেয়র পদে ইস্তফা দিলেন যা খুবই তাৎপর্যপূর্ণ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!