Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৪, ২০২৩

দুর্গা পুজো নিয়ে নাম না করে শাহকে নিশানা করলেন অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্গা পুজো নিয়ে নাম না করে শাহকে নিশানা করলেন অভিষেক

“জাগো বাংলা”-র উৎসব সংখ্যা উদ্বোধন অনুষ্ঠানে এসে নজরুল মঞ্চ থেকে শনিবার নাম না করে দুর্গা পুজো নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, “যাঁরা এক সময় বাংলায় দুর্গা পুজো হয় না বলে সমালোচনা করতেন তাঁরাই এখন বাংলায় আসছেন দুর্গা পুজো উদ্বোধন করতে। এটাই বাংলার জয়।”
প্রসঙ্গত  আগামী ১২ অক্টোবর, সোমবার, শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ার বা নেবুতলা পার্কের দুর্গা পুজো উদ্বোধন করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় বড় পুজোগুলির মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো অন্যতম। এই পুজোর দায়িত্বে আছেন কলকাতা পুরসভার কাউন্সিলার সজল ঘোষ। এখানে এবার রামমন্দির তৈরি করা হচ্ছে, সেটাই পুজোর থিম।
সজল ঘোষ নিজেই জানিয়েছেন, ১২ তারিখ কলকাতায়  তাঁর পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। থাকবেন শুভেন্দু অধিকারী। তবে বিজেপি সূত্রে সঠিক ভাবে অমিত শাহর সফরসূচি না জানান হলেও শোনা যাচ্ছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটের দুর্গা পুজো উদ্বোধন করবেন অমিত শাহ।
প্রথমে রাজ্য বিজেপি সূত্রে জানান হয়েছিল, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য অমিত শাহ পুজো উদ্বোধনে রাজ্যে আসতে পারছেন না। পরিবর্তে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে শেষ পর্যন্ত অমিত শাহ আসছেন। আসছেন জে পি নাড্ডাও।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের উত্তর দিয়েছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, পুজোটাকে আর পুজোর জায়গায় রাখেনি তৃণমূল। যখন খুশি, পিতৃপক্ষেই দুর্গা পুজো উদ্বোধন করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার হয়তো কখনও বলবেন, শীতকালে দুর্গা পুজো হবে। এসব নিয়ে তৃণমূলের কথা না বলাই ভালো।
২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্য নেতৃত্ব প্রতি জেলার প্রতিটি ব্লকে একটি করে দুর্গা পুজোর সঙ্গে সংযোগ রেখে জেলা নেতাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিল। তবে সেই টার্গেটে পৌঁছন সম্ভব নয় দেখে এখন মেটামুটি ১০০ টি দুর্গা পুজোয় থাকতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব, তবে বাস্তবে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল যেখানে পৌঁছেছে, তাতে এই লক্ষ্যে পৌঁছন সম্ভব হবে কি না তা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের সংশয় আছে। তাই অমিত শাহ, জে পি নাড্ডাদের এনে ড্যামেজ কন্ট্রোল করতে ও জনসংযোগ তৈরি করতে চাইছে বঙ্গ বিজেপি। তবে রাজ্যের দুর্গা পুজোয় তৃণমূলের যেমম উপস্থিতি, অংশগ্রহণ তার সঙ্গে বিজেপির জুঝে ওঠা সম্ভব নয় সেটা বিজেপি জেনেই শাহ-নাড্ডাকে এনে মুখ রক্ষা করতে চাইছে সুকান্ত,শুভেন্দুরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!