- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৭, ২০২৩
নেইমারের দলের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই, মাত্র ২ গোলে হার মুম্বই সিটির
নেইমার ফিট থাকলে সোমবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারত মুম্বইনগরী। মুম্বইয়ের ফুটবলপ্রেমীরা চোখের সামনে দেখতে পেতেন নেইমার জুনিয়রকে। সে সৌভাগ্য অবশ্য হল না মুম্বইয়ের ফুটবলপ্রেমীদের। চোটের জন্য আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে আসতে পারেননি নেইমার। তবুও জয় আটকায়নি আল হিলালের। মুম্বই সিটি এফসি-কে ২-০ ব্যবধানে হারিয়ে নক/আউটের টিকিট প্রায় নিশ্চিত করল সৌদি আরবের এই ক্লাবটি।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল হিলাল। জিতলেই নক আউটের দিকে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ। মুম্বই সিটি এফসি শক্তিশালী আল হিলালের বিরুদ্ধে যে খুব বেশি প্রতিরোধ করতে পারবে না, এটা প্রত্যাশিতই ছিল। তবুও দুর্দান্ত লড়াই করলেন মুম্বইয়ের ফুটবলাররা। আল হিলালের মত শক্তিশালী দলকে ২ গোলের মধ্যে আটকে রাখাটা কম কৃতিত্বের নয়। এই আল হিলালের কাছেই তাদের ঘরের মাঠে ৬-০ ব্যবধানে হারতে হয়েছিল মুম্বই সিটি এফসি-কে।
ম্যাচের শুরু থেকেই আল-হিলালের প্রাধান্য ছিল। তবে মুম্বই সিটি এফসিও সমানতালে লড়াই করে গেছে। দাপট থাকলেও গোল না পাওয়ায় মাঝে মাঝেই মাথা গরম করে ফেলছিলেন আল হিলালের তারকা ফুটবলার মিত্রভিচ। মেহতাব সিংয়ের কাছে বারবার আটকে যাওয়ায় বেশ কয়েকবার মাথাও গরম করে ফেলেন। এজন্য দু’জনকেই হলুদ কার্ডও দেখতে হয়। প্রথমার্ধে মুম্বই সিটি এফসি রক্ষণ এতটাই আটোসাটো ছিল যে, গোল তুলে নিতে পারেনি আল হিলাল প্রথমার্ধের ফল থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট ছিল আল হিলালের। ৫৩ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন আল হিলালের সালেম। এক মিনিট পরেই রুবেন নাভেসকে পেছন থেকে ট্যাকেল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেহতাব সিং। মুম্বইয়ের ১০ জন হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় আল হিলাল। ৬২ মিনিটে গোল করে আল হিলালকে এগিয়ে দেন মাইকেল। ৭১ মিনিটে মিত্রভিচের একটা শট পোস্টে লেগে ফিরে আসে। না হলে তখনই ব্যবধান বেড়ে যেত। ম্যাচের ৮৫ মিনিটে দুরন্ত হেডে গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন মিত্রভিচ।
❤ Support Us








