Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২৬

দুরন্ত ফুটবল মহম্মদ সালাহর, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় মিশরের

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত ফুটবল মহম্মদ সালাহর, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় মিশরের

তিন–তিনবার বিশ্বকাপ খেলেও এতদিন জয় অধরা ছিল। এবারও বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় আসেনি। অবশেষে খরা কাটল। ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিল মিশর। নিউজিল্যান্ডকে হারাল ৩–১ ব্যবধানে। গোল করে ও করিয়ে নায়ক মহম্মদ সালাহ। আক্ষেপ ছিল বিশ্বকাপে দলকে জেতাতে না পারার। সেই আক্ষেপ এদিন মিটল সালাহর।
২০১৮ বিশ্বকাপে রাশিয়া ও সৌদি আরবের বিরুদ্ধে গোল করেও দলকে জেতাতে পারেননি। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোল পেলেন। বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল মিশরও। ১৫ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। টিম পেনের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফিন সারম্যান। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তন মিশরের।  পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। বেশ কয়েকটা সুযোগও তৈরি হয়। প্রথমার্ধের শেষ দিকে ইমাম আশুর ও মহম্মদ সালাহ সহজ সুযোগ নষ্ট না করলে সমতা ফিরিয়ে বিরতিতে যেতে পারত মিশর।
দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য ছবি। দারুণভাবে ম্যাচে ফিরে আসে মিশর। ৫৮ মিনিটে মহম্মদ হানির সেন্টার থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান মোস্তাফা জিকো। সমতা ফেরার পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠেন সালাহরা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে ব্যাতিব্যস্ত করে দিচ্ছিলেন নিউজিল্যান্ড রক্ষণকে। তার ফলও মেলে ৬৭ মিনিটে। প্রতি–আক্রমণে দ্রুত উঠে এসে জিকোর সঙ্গে ওয়ান–টু–ওয়ান পাস খেলে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ‘‌ইজিপশিয়ান কিং’‌।
৮২ মিনিটে ৩–১ ব্যবধানে এগিয়ে যায় মিশর। এই গোলের ক্ষেত্রেও মহম্মদ সালাহর অবদান। তাঁর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে মিশরের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ত্রেজেগুয়েট। এরপরি সালাহকে তুলে নেন মিসর কোচ। ইনজুরি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল জিকোর সামনে। কাজে লাগাতে পারেননি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিশর। নক আউটের দিকে অনেকটাই এগিয়ে গেল। ২ ম্যাচে বেলজিয়াম ও ইরানের পয়েন্ট ২। নিউজিল্যান্ডের ২ ম্যাচে ১ পয়েন্ট।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!