- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২২, ২০২৬
বিশ্বকাপ অভিষেক ম্যাচেই গোল ইয়ামালের
গ্রুপ লিগের প্রথম ম্যাচেই কেপ ভার্দের মতো দুর্বল দলের কাছে আটকে গিয়েছিল স্পেন। কেপ ভার্দের কাছে পয়েন্ট হারানো! লা ফুয়েন্তের ফুটবলারদের আত্মসম্মানে আঘাত করেছিল। সৌদি আরবের বিরুদ্ধে অন্য স্পেন। দুরন্ত ফুটবল খেলে সৌদি আরবকে ৪-০ ব্যবধানে উড়িয়ে নক আউট পর্ব কার্যত নিশ্চিত করে ফেলল স্পেন। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোল স্পেনের বিস্ময় বালক লামিলে ইয়ামালের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল স্পেন। দানি ওলমো, লামিলে ইয়ামান, ওয়ারজাবালরা একের পর এক আক্রমণ তুলে নিয়ে একেবারে ব্যতিব্যস্ত করে দিচ্ছিল সৌদি রক্ষণকে। ৬–৭ জন মিলে ডিফেন্স করেও আটকাতে পারছিল না ইয়ামাল, ওলমোদের। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ১০ মিনিটেই এগিয়ে যায়। বাঁ প্রান্ত ধরে ঝড়ের গতিতে উঠে গিয়ে ওয়ারজাবাল নীচু সেন্টার করেন। ডানদিক থেকে দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে বল জালে জড়িয়ে দেন লামিলে ইয়ামাল।
২১ মিনিটে ব্যবধান বাড়ান ওয়ারজাবাল। কর্নার থেকে ভেসে আসা বল ৬ গজ বক্সের মধ্যে ফ্লিক করেন দানি ওলমো। সৌদির ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। এমেরিক লাপোর্ত হেডে বল পাঠান ওয়ারজাবাবালের কাছে। ঠান্ডা মাথায় বল জালে পাঠান ওয়ারজাবাল। ২৪ মিনিটেই ৩–০ করেন ওয়ারজাবালই। দানি ওলমোর হেড করা বল ধরে ডান পায়ের নিখুঁত শটে ৩–০ করেন। ৩৬ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল ওয়ারজাবালের সামনে। তাঁরশট ক্রশবারে লেগে ফিরে আসে।
জয় নিশ্চিত বুঝে দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়ারজাবাল ও ইয়ামালকে তুলে নেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠে নামান ফেরান তোরেস ও ইয়েরেমি পিনোকে। তাতেই স্পেনের আক্রমণের ধার কমেনি। বিরতির পরপর চতুর্থ গোল। ৪৯ মিনিটের মাথায় আলেক্স বায়েনার কর্নার থেকে বল পেয়ে সৌদি গোল লক্ষ্য করে ভলি করেছিলেন কুকুরেয়া। সৌদি গোলকিপার মহম্মদ আল–ওয়াইস দুর্দান্ত সেভ করলেও হাসান আল–তাম্বাকতির গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের বাকি সময় একতরফা আক্রমণ চালিয়ে যায় স্পেন। বেশ কয়েকটা সুযোগও তৈরি করেছিল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের ইনজুরি সময়ে ফেরান তোরেস সৌদির জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে নক আউট পর্ব কার্যত নিশ্চিত করে ফেলল স্পেন।
❤ Support Us








