- ভা | ই | রা | ল স | হ | জ | পা | ঠ
- জুন ২৮, ২০২৩
শীতল নয়, সমুদ্রের বৃহত্তম ঘাতক ছিল উষ্ণ রক্তের! দাঁতের খনিজ থেকেই মার্কিন গবেষকদের তথ্য তালাশ
সমুদ্রের বৃহত্তম ঘাতক কোনো শীতল নয়, উষ্ণ রক্তের। গবেষনায় এমনই চাঞ্চল্য কর দাবি করল আমেরিকার একদল পরিবেশবিজ্ঞানী। মূলত মেগালোডন নামক পঞ্চাশ ফুট দীর্ঘ হাঙর দেহাংশে নিয়ে তারা দীর্ঘ অনুসন্ধান চালিয়েছেন। আর তাতে উঠে এসেছে বেশ কিছু সাড়া জাগানো তথ্য, যা জীবজগতের বিবর্তন সংক্রান্ত প্রচলিত ধারণাকে ওলট-পালট করে দিতে। বাধ্য করতে পারে নতুন ভাবে ভাবাতে।
মেগালোডন নামক যে হাঙরটির কথা বলা হচ্ছে, পৃথিবীতে বর্তমানে তার আর কোনো অস্তিত্ব নেই। আজ থেকে ৩৬ লক্ষ বছর আগেই তাদের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। মূলত, পাইলোসিন যুগে ছিল তার বিচরণ। সম্প্রতি, তাঁর দাতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যার খনিজের আইসোটোপ পরীক্ষা করে তারা জানতে পেরেছেন, সমুদ্রের জলের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় অন্তত ৭ ডিগ্রি উষ্ণতা বেশি রাখার ক্ষমতা ছিল বৃহৎ এ শিকারীর। যাতে প্রমাণিত হয় সমসাময়িক অন্যান্য হাঙরের তুলনায় তার রক্ত ছিল উষ্ণতর।
সম্প্রতি, গবেষণালব্ধ ফলাফল নিয়ে একটি প্রতিবেদন আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, নিজের শরীর গরম রাখার জন্য যে পরিমাণ শক্তি তারা ব্যবহার করত তাই তাদের বিলুপ্তির অন্যতম কারণ। বিজ্ঞানীরী জানাচ্ছেন এ বিষয়ে আরো পর্যবেক্ষণের প্রয়োজন, তাহলেই বোঝা যাবে অন্যান্য সামুদ্রিক প্রাণী গুলো কীভাবে হারিয়ে গেল। আর সেই জলবায়ু পরিবর্তনে জলজগতের প্রাণীকুলের ওপর কোন ধরনের প্রভাব বিস্তার করে সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য আহরণ সম্ভব হতে পারে। যা জলজ প্রাণীদের বাচাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।
❤ Support Us








