Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২২

কালাপাহাড় নামকরণের কোনও যুক্তি দেখি না।ঐতিহ্যের সঙ্গে মিল রেখে অসমের কয়েকটি জায়গার নাম বদলাব: হিমন্ত বিশ্ব শর্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
কালাপাহাড় নামকরণের কোনও যুক্তি দেখি না।ঐতিহ্যের সঙ্গে মিল রেখে অসমের কয়েকটি জায়গার নাম বদলাব: হিমন্ত বিশ্ব শর্মা

আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের বেশ কয়েকটি জায়গার নাম বদলাবে অসম।
টুইটে মুখ্যমন্ত্রীর লিখলেন—নামে অনেক কিছু আসে যায় । কোনও একটি শহর বা গ্রামের নাম সেই অঞ্চলের ঐতিহ্য এবং সভ্যতার প্রতিনিধিত্ব করে।

শর্মা জানিয়েছেন, একটি পোর্টাল চালু করা হবে যেখানে নতুন নামকরণের বিষয়ে পরামর্শ জানাতে পারবেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার, মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে দ্বিতীয় মেডিকেল কলেজের ভূমিপুজায় বক্তৃতায় বলেছিলেন যে কালাপাহাড় এবং অসম জুড়ে অন্যান্য শহর ও গ্রাম সহ বেশ কিছু জায়গার নাম পরিবর্তন করা হবে।

অসমে এমন বেশ কয়েকটি জায়গার নাম রয়েছে যা উচ্চারণ করতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিছু সম্প্রদায়ের কাছে তা অপমানজনক মনে হয় । অতএব, এই পরিবর্তন জরুরি। কালাপাহাড়ের উদাহরণ দিয়ে বলেছেন, ‘কালাপাহাড় কামাখ্যা মন্দির ধ্বংস করেছিল। কোনো শহরের নাম কালাপাহাড় রাখার কোনো যুক্তি দেখি না। জনগণের সঙ্গে আলোচনা করেই নামটি অপসারণ করতে হবে।’
গত বছরের সেপ্টেম্বরে, অসম মন্ত্রিসভা রাজীব গান্ধী জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করে ওরাং জাতীয় উদ্যান করার পর প্রবল বিতর্ক হয়েছিল।

সরমা চা উপজাতি সম্প্রদায়ের সাথে দেখা করার পরে যাঁরা নাম পরিবর্তনের জন্য অনুরোধ করেছিলেন তাঁদের সঙ্গে দেখা করার পরে এটি করা হয়েছিল। পরে, মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন যে আসামে রাজনৈতিক নেতাদের নামে জাতীয় উদ্যানের নামকরণের কোনও ঐতিহ্য ছিল না, তবে কংগ্রেস ২০০০-এর দশকের গোড়ার দিকে এই ঐতিহ্য ভেঙেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!