- ন | ন্দ | ন | চ | ত্ব | র পুঁথিঘর
- মার্চ ২৭, ২০২৩
মরণোত্তর সার্ক সাহিত্য পুরস্কারে সম্মানিত বঙ্গবন্ধু। তালিকায় অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চিন
বঙ্গবন্ধু নিয়মিত বই পড়তেন। গান শুনতেন, বিশেষ করে রবীন্দ্র সঙ্গীত। ডায়রিও লিখতেন। তাঁর নূশংস হত্যাকান্ডের ৩৭ বছর পর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং দেশভাগের পরে লেখা আমার নয়া চীন প্রকাশিত হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী ও বেবি মওদুদের উদ্যোগে প্রকাশিত হয় অসমাপ্ত আত্মজীবনী (জুন,২০১২)। কারাগারের রোজ নামচা প্রকাশিত হয় আরও পরে, (মার্চ, ২০১৭)। এসব বইয়ের লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে, বাংলাদেশে এবং বিদেশে। অনুূদিত হয়েছে বহু ভাষায়। এসব বই পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখকসত্তা, রসিকতাবোধ আর সুস্পষ্ট চিন্তা ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয় আমাদের। বক্তা, রাজনীতিক ও সংগঠক বঙ্গবন্ধুকে সমাজ জানতে পারে তার ছাত্রজমানায়।সমাজকর্মে, বিশেষ করে দাঙ্গা আর দুর্যোগে তাঁর সাংঘঠনিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার খবর অজানা ছিল না। কিন্তু আড়ালের লেখকসত্তা কীভাবে জাগ্রত ছিল, এ জাগৃতির সঙ্গে তার উদার ও নিরপেক্ষ জীবনবোধ পাশাপাশি বিরাজ করতো, তার সেরা নিদর্শন হয়ে আছে এই তিনটে বই। এসব শুধু আত্মবৃত্তান্ত নয়, আত্মর বাইরে দাঁড়িয়ে সমসাময়িক ঘটনাকে কীভাবে বিচার করতেন বাঙালির অন্যতম শ্রেষ্ঠ মণীষা—এসব তার উজ্জ্বল দৃষ্টান্ত।বিশ্বে যে সব মহামানব পথ ও পাথেয় তৈরি করে গেছেন, কবিতা সাহিত্য চেতনা ও দর্শন তাঁদের অনেকের আধেয় ছিল। বঙ্গবন্ধুর ক্ষেত্রে কবিতা গান এবং ব্যবহারিক দর্শন বড়ো রকমের আশ্রয় হয়ে ওঠে। এর প্রমাণ্য দলিল তাঁর লেখা তিনটি বই এবং ময়দানে, সংসদে, সংসদের বাইরে উচ্চারিত ভাষণ সমূহ।
বিলম্বিত হলেও, একটি বড়ো সুসংবাদ, তিনটি বইকে একসঙ্গে পুরস্কৃত করল ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যন্ড লিটারেচার। সুপরিচিত পাঞ্জাবি ঔপন্যাসিক অজিত কৌর নয়াদিল্লিতে সার্কের আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশের নাট্যকর্মী রামেন্দু মজুমদার আর প্রাবন্ধিক মুফিদল হকের হাতে, বঙ্গবন্ধুর জন্য মরণোত্তর পুরস্কার তুলে দেন। সার্কের ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ ঘটনা। সার্ক সাহিত্য পুরস্কার ২০০১ সাল থেকে প্রতিবছর দেওয়া হয়। পেয়েছেন উপমহাদেশের বহু লেখক, কবি। এই প্রথম মরণোত্তর পুরস্কার দেওয়া হল এবং তা এমন এক অনিঃশেষ ব্যক্তিত্বকে যাঁর স্বপ্ন, রাজনীতি, দেশ নির্মাণ পীড়িত আর ভাষাকেন্দ্রিক জাতিসত্তার আকাঙ্খাকে বাস্তবায়িত করেছে। বঙ্গবন্ধু পুরস্কার দিয়ে নিজেকে সম্মানিত করল এফওএসডব্লিউ এল।
২৬ মার্চ থেকে দিল্লিতে সার্কের তিন দিনের সম্মেলনের সূচনা হয়েছে। যোগ দিয়েছেন পূর্ব এশিয়ার বহু লেখক। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, মুফিদুল হক ও মোহিত কামাল।
❤ Support Us








