Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ৯, ২০২২

মার্টিন পাড়ায় শঙ্খধ্বনি, দ্বারে দ্বারে ফুল ছড়াবে গুলশান কলোনি।

নববর্ষে শুভেচ্ছার মিনার জাগাবে কলকাতার পূর্বাংশ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্টিন পাড়ায় শঙ্খধ্বনি, দ্বারে দ্বারে ফুল ছড়াবে গুলশান কলোনি।

সুশান্ত ঘোষ। দলনিষ্ঠ আর কঠোর পরিশ্রমী নওজওয়ান । ভোটে কখনও হারেননি। দলের দুঃসময়েও হার মানে নি তাঁর লড়াকু স্বভাব। রাজনীতির ময়দান থেকে, অলিগলি পর্যন্ত সর্বত্র ছড়িয়ে থাকে তাঁর উদ্যোগের ঐকান্তিকতা।দুর্যোগ আর উৎসবে সমানভাবে বিরাজ করে তাঁর কর্মমুখর উপস্থিতি। কিছু কিছু মানুষ থাকেন, যাঁরা ঝড়ে যেমন, খরায়ও তেমনি, তেমনি উৎসবের উচ্ছ্বাসেও হাজির হয়ে যান গণদেবতার সামনে, পেছনে, ডানদিকে, বাঁদিকে। রাজনীতি তাঁদের কাছে জনসেবার মুক্ত মানচিত্র । ১০৮ ওয়ার্ডের পৌরপিতা আর ব্যুরো কমিটির চেয়ারম্যান সুশান্ত ঘোষের বাইরের শান্ত, স্থিতধী চেহারার আড়ালে যে পরহিতাকাঙ্খী পড়শি বাস করে—তাঁর ধর্মবোধে ছড়িয়ে আছে বিশ্বমানব হয়ে ওঠার অপ্রতিহত সাধনা।

১০৮ ওয়ার্ডের পৌরপিতা আর ব্যুরো কমিটির চেয়ারম্যান সুশান্ত ঘোষের বাইরের শান্ত, স্থিতধী চেহারার আড়ালে যে পরহিতাকাঙ্খী পড়শি বাস করে —তাঁর ধর্মবোধে ছড়িয়ে আছে বিশ্বমানব হয়ে ওঠার অপ্রতিহত সাধনা।

এই সাধনাকে স্পর্শ করেই পুজোয়, রোজায় মানুষের সঙ্গে একাত্ম সুশান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবাবেগে স্নাত, অনুপ্রাণিত হয়েই বলতে পারেন, ধর্ম তোমার, উৎসব সকলের। কেবল উচ্চারণে নয়, কর্ম আর মর্মে তিনি ছড়িয়ে দেন এই সহজিয়া অনুভব । একথা বলতে গিয়েই আমাদের মনে পড়ছে , নেতাজির জন্মদিনে তাঁরই আয়োজনে বাইপাস সংলগ্ন পূর্ব কলকাতায় হাজার-হাজার কণ্ঠের ধ্বনি, প্রতিধ্বনি শুনতে পেয়েছি আমরা—কদম কদম বাড়ায়ে যা। এবছর রমজানের শুরুতেই পাঁচ শতাধিত পরিবারের হাতে পোশাক আর খাদ্যসামগ্রী তুলে দিয়ে সহৃদয় বার্তার অবয়বহীন এমন এক ভাবমূর্তি স্থাপন করে দিলেন, যা বাংলার ঐতিহ্য, বাংলার ঐক্য, বাংলার আশা, বাংলার নিঃশব্দ গান, আর চির সবুজ প্রাণের ইতিহাসে আরেক মাইল ফলক হয়ে থাকবে।

শোনা যাচ্ছে, এবার বাংলা নববর্ষেও ঐতিহ্যের নিরাকার মিনার গড়বেন সুশান্ত। ঘনবসতিপূর্ণ মার্টিনপাড়া, গুলশান কলোনি, নোনাডাঙা, মাঝিপাড়া প্রভৃতি এক এলাকা থেকে আরেক এলাকায় মিছিলে হাঁটবে শহরের উদ্দীপ্ত তারুণ্য, গানে-গানে, কবিতায়, নৃত্যের তালে তালে নেচে উঠবে স্থাপিত প্রেমের মহানগর। প্রাক উৎসবের, আসন্ন মহালগ্নের প্রতীক্ষায়, প্রস্তুতিতে ব্যস্ত এখন কলকাতা। বর্ষ শেষ আর বর্ষ বরণের গুঞ্জনে সমাগত, বাংলার দীপ্তি আজ জাগ্রত দ্বারে।


❤ Support Us
error: Content is protected !!