- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ৭, ২০২৬
কালনায় পালিত তারানাথ তর্কবাচস্পতির জন্মোৎসব
ভারত বিখ্যাত পন্ডিত তথা কালনার ভূমিপুত্র তারানাথ তর্কবাচস্পতির ২১৪ তম জন্মোৎসব পালিত হল। কালনা শহরের তেঁতুলতলা মোড়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি কান্তিলাল দে, সম্পাদক স্বাগতা কর্মকার-সহ বহু বিশিষ্ট। উল্লেখ্য যে,পন্ডিত তারানাথ তর্কবাচস্পতি অম্বিকা কালনা শহরের জন্মেছিলেন ১৮১২ সালের নভেম্বর মাসে।
যুক্তিবাদী এই মহাপণ্ডিতের পাণ্ডিত্য বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। তাঁর অগাধ পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তদানীন্তন ‘এডুকেশন কাউন্সিল’ তাঁকে ‘তর্কবাচস্পতি’ উপাধিতে ভূষিত করেন। এমনকী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালনায় এসে কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপনা করার জন্য তারানাথকে প্রস্তাব দিলে তিনি ১৮৪৫ সালে সেই কলেজের অধ্যাপক হিসাবে যোগ দেন।
❤ Support Us








