Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ২০, ২০২২

লাহোরের বাজারে শক্তিশালী বিস্ফোরণ । নিহত ২, জখম বহু। আত্মঘাতী হামলার বিরাম নেই পাকিস্তানে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
লাহোরের বাজারে শক্তিশালী বিস্ফোরণ । নিহত ২, জখম বহু। আত্মঘাতী হামলার বিরাম নেই পাকিস্তানে ।

লাহোরের ব্যস্ত বাজার এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণে ২ পাক নাগরিকের মৃত্যু আর কয়েকজন পথ যাত্রীর আহত হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জনৈক বাইক আরোহী রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিস । পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বাজদারের বিবৃতি উল্লেখ করে ওয়েবসাইট ডন. কম বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিকল করতেই অপকাণ্ডটি ঘটানো হয়েছে। অপরাধীদের কেউই রেহাই পাবে না। পুলিস তাদের খুঁজে বের করবে।

পাকিস্তান আর তার প্রতিবেশী আফগানিস্তানে প্রায়ই বিস্ফোরণ ঘটছে। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল বাজারেরও নিষ্কৃতি নেই । তালিবানের দ্বিতীয় জামানায় আত্মঘাতী হামলা ও সন্ত্রাসের ব্যাপ্তি নতুন উদ্বেগ তৈরি করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!