Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ১২, ২০২৩

দুই মলাটে ব্রিটনির স্মৃতিকথা, মুক্তি অক্টোবরেই

আরম্ভ ওয়েব ডেস্ক
দুই মলাটে ব্রিটনির স্মৃতিকথা, মুক্তি অক্টোবরেই

চলতি বছরেই জনসমক্ষে আসতে চলেছে বিখ্যাত পপ তারকা ব্রিটনি স্পীয়ার্সের বহু প্রতীক্ষিত গ্রন্থ ‘দ্য ওম্যান ইন মি’। মুক্তি পাবে ২৪শে অক্টোবর। বইয়ের প্রকাশক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা, খ্যাতি, মাতৃত্ব, লড়াইয়ে টিকে থাকা, বিশ্বাস এবং আশা সম্পর্কে একটি সাহসী এবং আশ্চর্যজনকভাবে চলমান গল্প বলার চেষ্টা করা হয়েছে এ পুস্তকে।

ব্রিটনির এ স্মৃতিকথা নিয়ে পশ্চিমা দুনিয়ায় ব্যাপক কৌতূহল তৈরী হয়েছে। আদালত কক্ষে বিখ্যাত পপ তারকা কীভাবে লড়াই করেছেন তাও উঠে এসেছে এ পুস্তকে। মূলত স্যাম ল্যানস্কির সঙ্গে যৌথভাবে লেখক হিসেবে কাজ করেছেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আগামী বইয়ের প্রচ্ছদ সামনে এনেছেন ৪১ বছরের গায়িকা। তাঁর তলায় আলাদা ভাবে লিখেছেন, ‘আমার গল্প,  আমার শর্তে। অবশেষে, তুমি কী তৈরী? মলাট উন্মোচন ২৪-১০-২৩ তারিখে।’  যা ব্রিটনি অনুরাগীদের মধ্যে বই ঘিরে আগ্রহ তৈরি করছে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই তা চর্চার বিষয় হয়ে উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!