Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৩, ২০২৫

ছত্তিশগড়ের যশপুরে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত ৩, জখম ২২

আরম্ভ ওয়েব ডেস্ক
ছত্তিশগড়ের যশপুরে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত ৩, জখম ২২

মঙ্গলবার রাতে ছত্তিশগড়ের যশপুরে গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি দ্রুতগামী, অনিয়ন্ত্রিত গাড়ির ধাক্কায় ৩জন নিহত, ২২ জন জখম হয়েছেন। যশপুরের পুলিশ সুপার শশীমোহন সিং জানিয়েছেন, গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় যশপুরেরবাগিচা থানা এলাকায় ঘটনাটি ঘটে। সে সময় জুরুদন্দ গ্রামের প্রায় ১৫০ জন ভক্ত গণেশ প্রতিমা বিসর্জনে অংশ নিচ্ছিলেন। আচমকা উৎসবের মেজাজ বদলে যায় শোকে। হঠাৎ রায়গড় জেলার রাইকেরা গ্রাম থেকে আসা একটি দ্রুতগামী বোলেরো গাড়ি তাদের ধাক্কা দেয়। নিহতরা হলেন অরবিন্দ (১৯), বিপিন কুমার প্রজাপতি (১৭) এবং ক্ষীরবতী যাদব (৩২)। প্রাথমিক চিকিৎসার পর আহতদের অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যশপুরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা জিএস যাত্রা জানিয়েছেন যে, ‘উপযুক্ত চিকিৎসা চালানো হচ্ছে, আমরা সতর্ক রয়েছি। প্রতিটি রোগীর উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।’

ঘটনার খবর পেয়ে, যশপুরের বিধায়ক রাইমুনি ভগত আহতদের সাথে দেখা করে সবরকম সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। যশপুরের জেলা শাসক রোহিত ব্যস এবং এসএসপি শশী মোহন সিংও তাৎক্ষণিকভাবে হাসপাতালে পৌঁছেছে যান। জেলাশাসক জানিয়েছেন, ‘চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না হয় তা নিশ্চিত করার জন্য প্রশাসন একজন মেডিকেল অফিসার এবং দুই তহসিলদারকে অম্বিকাপুরে পাঠানো হয়েছে।’ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এসইউভি চালক, সুখসাগর বৈষ্ণব কে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। হতাহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!