- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৯, ২০২৫
২৬ দিনে কোটির বেশি মানুষ এসেছেন ক্যাম্পে, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির সাফল্য নিয়ে আনন্দিত ও গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আবেগ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত মনে এই ঘোষণা করছি যে মাত্র ২৬ দিনের মধ্যেই সারা বাংলার এক কোটিরও বেশি মানুষ প্রায় ১৪,৫০০টি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে এসেছেন—তাঁদের এলাকার নানা সমস্যা ও বিষয়গুলির টেকসই সমাধানের আশায়।”
মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ার বার্তায় আরও লিখেছেন, “এতো দ্রুত এক কোটির গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! এই অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলার সাধারণ মানুষের—এই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক উদ্যোগে—আমাদের রাজ্যে বর্তমান গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সু-শাসনের সংস্কৃতিকে আরও মজবুত করেছে, আরও প্রাণবন্ত করে তুলেছে।
I am feeling extremely happy and proud to announce that within only 26 days, more than one crore people from all over Bengal have visited around 14,500 Amader Para, Amader Samadhan camps, in order to have sustainable solutions to the various issues and problems in and around… pic.twitter.com/ec7i1P5NMS
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2025
এই উপলক্ষে, আমি রাজ্যের সমস্ত জনপ্রতিনিধি, সরকারী আধিকারিক, কর্মচারী এবং স্বেচ্ছাসেবীদের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ—যাঁরা নিরলস পরিশ্রম করে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে চলেছেন, এবং রাজ্যের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।
পাশাপাশি, আমি বাংলার প্রতিটি মানুষকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা—যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং আমাদের প্রতিশ্রুতির উপর ভরসা করেছেন।
আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যে, বাংলার প্রতিটি মানুষের কাছে সরকারের নানান উপকার ও সুবিধা পৌঁছে দেবো। পাশাপাশি, আমি নিশ্চিত করছি যে আপনাদের সমস্যা দ্রুত ও ফলপ্রসূভাবে সমাধান করতে এবং আরও দায়িত্ব কাঁধে তুলে নিতে, আমাদের মা-মাটি-মানুষ সরকার ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।”
❤ Support Us








