Advertisement
  • দে । শ
  • জুন ২০, ২০২৬

শোভনদেবের বাড়িতে সিআইডি, তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস তৃণমূল বিধায়কের

আরম্ভ ওয়েব ডেস্ক
শোভনদেবের বাড়িতে সিআইডি, তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস তৃণমূল বিধায়কের

বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত বিতর্কের তদন্তে এ বার বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিআইডি। শনিবার সকালে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল ভবানীপুরে তাঁর বাসভবনে যায়। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে অবস্থান করেন তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে, বিধানসভার বিতর্কিত রেজলিউশনে স্বাক্ষর সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে প্রবীণ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর সিআইডি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান।

তদন্ত প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর কথায়, ‘‘আমি তদন্তে ২০০ শতাংশেরও বেশি সহযোগিতা করব। সত্য সামনে আসুক, সেটাই চাই।’’

তবে একই সঙ্গে অভিযোগকারীদেরও তদন্তের আওতায় আনার দাবি তুলেছেন তিনি। শোভনদেবের বক্তব্য, যে রেজলিউশনকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে, তাতে স্বাক্ষরের সময় সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। তাই শুধুমাত্র এক পক্ষকে নয়, অভিযোগকারীদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, বিধানসভায় সই জালিয়াতির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই তদন্তের সূত্র ধরেই এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর বক্তব্য নথিবদ্ধ করল সিআইডি। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রাজনৈতিক মহলের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!