- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৬, ২০২২
ব্যাডমিন্টনে আবার ইতিহাস, বধিরদের অলিম্পিকে নজির গড়লেন পাঞ্জাবের শ্রেয়া
বধিরদের অলিম্পিকে ভারতের জয়জয়কার। রবিবার ভারতের ব্যাডমিন্টনে ছিল সোনার দিন । ব্যাঙ্ককে ভারতীয় পুরুষ শাটলাররা থমাস কাপ জিতে নজির করেছেন৷ সেদিনই সূদূর ব্রাজিলে ডেফালিম্পিক্স ব্যাডমিন্টনে সোনা জিতলেন পাঞ্জাবের ভাতিন্দার মেয়ে শ্রেয়া শ্রিংলা। তাঁর রাজ্য থেকে প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শ্রেয়া৷ জাপানকে ফাইনালে উড়িয়ে দিয়ে টিম ইভেন্টে সোনা জিতলেন শ্রেয়া৷এবারে ব্রাজিলের ডেফালিম্পিক্সে ভারতের সবচেয়ে বড় ৬৫ জনের দল গেছে৷ সেখানে একাধিক সাফল্য পাচ্ছেন ভারতের অ্যাথলিটরা৷ এখনও অবধি নবম স্থানে রয়েছে পদক তালিকায়৷ এখনও অবধি ১৭ টি মেডেল পেয়েছে ভারত৷ তার মধ্যে ৮ টি সোনা, ১ টি রূপো, ৮ টি ব্রোঞ্জ রয়েছে৷
গতকাল থমাস কাপে ইন্দোনেশিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত। ডেফলিম্পিক্সে শ্রেয়া ব্যাডমিন্টন থেকে সোনা জিতে ইতিহাস গড়লেন। ১৭ বছরের শ্রেয়া পাঞ্জাবের প্রথম খেলোয়াড় হিসেবে এই ইতিহাস লিখলেন। ফাইনালে জাপানকে হারিয়ে টিম ইভেন্টে সোনা জিতল ভারত। দেশকে সোনা এনে দেওয়ার অন্যতম ভগীরথ শ্রেয়া। ৬৫ জনের দল ডেফলিম্পিক্সে গিয়েছিল। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ভারত ইতিমধ্যেই জিতে নিয়েছে ১৭টি মেডেল। তার মধ্যে আটটি সোনা, একটি রূপো এবং আটটি ব্রোঞ্জ জিতেছে ভারত।
Bathinda girl Shreya Singla makes country proud, wins gold in Badminton at 24th Deaflympics in Brazil
Read @ANI Story | https://t.co/HhM4LnOEvp#ShreyaSingla #Deaflympics #Brazil pic.twitter.com/5OhVP2FHAX
— ANI Digital (@ani_digital) May 15, 2022
সোনা জেতার পরে সংবাদসংস্থা এএনআইকে শ্রেয়া বলেছেন, ‘এটা আমার প্রথম ডেফলিম্পিক্স। আমি তার জন্য দারুণ পরিশ্রম করেছিলাম। অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়ছিল আমাকে। কিন্তু আমার মা-বাবা সবসময়ে পাশে ছিলেন। আমার কোচকেও ধন্যবাদ জানাই।’
শ্রেয়ার মা-বাবা মেয়ের গর্বে গর্বিত। শ্রেয়ার বাবা বলছেন, ‘কঠিন পরিশ্রমের ফল পেয়েছে শ্রেয়া। ও খুব পরিশ্রমী। শ্রেয়ার যখন চার বছর বয়স তখন আমরা জানতে পারি ও মূক ও বধির। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমরা ডাক্তারের পরামর্শ নিই। সেইমতো কানে শোনার যন্ত্র ওকে দেওয়া হয়। তার পরে ও কথা বলতে শেখে। ওর সোনা জেতা পাঞ্জাব ও গোটা দেশের জন্যই ভাল খবর। ‘
প্রসঙ্গত, ২০১৯ সালে শ্রেয়া ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় বিশ্ব বধির (যুব) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। তাইওয়ানে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ডাবলস থেকে ও রুপো জিতেছিলেন শ্রেয়া।
❤ Support Us








