Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৩

দুর্নীতির অভিযোগ আসত জ্যোতিপ্রিয়র কাছেও। জেরায় স্বীকার, দাবি ইডির

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্নীতির অভিযোগ আসত জ্যোতিপ্রিয়র কাছেও। জেরায় স্বীকার, দাবি ইডির

রেশন দুর্নীতির খবর শুধু থানায় আসেনি। রেশন দুর্নীতি নিয়ে বিরাট সংখ্যায় অভিযোগ এসেছিল রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী  জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও। ইডির দাবি জেরায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক এই কথা স্বীকার করেছেন। ইডির দাবি, নিজেকে আড়াল করতে পুলিশের সামনে ঢাল হিসেবে এফআইআরগুলিকে ব্যবহার করতেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কাছে আসা এই অভিযোগ নিয়ে খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি কি ব্যবস্থা নিয়েছেন এবার সেই বিষয়টিই খতিয়ে দেখবে ইডি। ইডির বক্তব্য, বালিগঞ্জ সহ একাধিক থানা, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে অভিযোগ করেও কেন রেশন দুর্নীতির আর্থিক দুর্নীতির বাড়বৃদ্ধি নিয়ে তদন্ত করার ব্যবস্থা নেননি  জ্যোতিপ্রিয়? ইডি এবার সেই বিষয়টিকে তদন্তের অন্তর্ভুক্ত করবে।

ইডি সূত্রে জানা যাচ্ছে, গম কেলেঙ্কারিই শুধু নয়। ধান কেনা থেকে চাল বণ্টন সবেতেই কোটি কোটি টাকার দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। ধান চাল কলে পাঠানোর পর ভুয়ো কৃষকদের নামে বিল তৈরি করতে কুইন্ট্যাল পিছু ২০০ টাকা নিতেন চাল কল মালিকরা। এই দুর্নীতির মাস্টারমাইন্ড ছিলেন বাকিবুর রহমান, আদালতে এই তথ্য জানিয়েছে ইডি। ইডির দাবি, জেরায় জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে তিনি মন্ত্রী থাকাকালীন বিভিন্ন জেলা থেকে ধান ও চাল চুরির অভিযোগ এসেছিল। সেই অভিযোগ পাওয়ার পর তিনি নিউ মার্কেট থানা ও সিআইডিকে দিয়ে এই দুর্নীতির  তদন্ত করতে বলেন। তবে বনমন্ত্রী হয়ে যাওয়ার পর আর সেই তদন্ত সম্পর্কে তিনি কোনও খবর রাখেননি বা জানেন না।

ইডির জেরায় বাকিবুর রহমান স্বীকার করেছেন, যে তিনি তাঁর অনেক কর্মী এবং তাঁদের আত্মীয় পরিবার-পরিজনদের নামে থাকা ব্য়াঙ্ক অ্যাকাউন্টগুলোকে এই ধান কেনার কালো টাকা আয়ের জন্য ব্যবহার করেছেন।

এদিকে বৃহস্পতিবার আলিপুর প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, ওইদিন রাতে জ্যোতিপ্রিয় মল্লিক হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে জেলের চিকিৎসক তাঁর সেলে আসেন। অক্সিজেন সিলিন্ডারও আনা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্য। দফায় দফায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তাঁর সেলে অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা রয়েছে বলে জেল সূত্রে খবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!