Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৭, ২০২৩

অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে সম্মতি দিলেন রাজ্যপাল

আরম্ভ ওয়েব ডেস্ক
অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে সম্মতি দিলেন রাজ্যপাল

দুর্গা পুজোর তৃতীয়ার রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের জন্য সুংবর। তাঁদের বেতনবৃদ্ধি বিষয়ক বিলে এদিন অবশেষে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার দুপুরে রাজ্যের প্রস্তাবিত দুটি বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল।

দুর্গা দ্বিতীয়ায় রাজ্যপালের সই ছাড়াই  বিধানসভায় পেশ হয়েছে বিধায়কদের বেতনবৃদ্ধির বিল। যদিও সেই বিল নিয়ে আলোচনা এবং সেটা পাশ করানো, কোনওটাই সম্ভব হয়নি। এই দুটি বিলের একটি হল The Bengal Legislative Assembly (Members emoluments) Act 1937। এই বিলটি হল বিধায়কদের বেতন বৃদ্ধির জন্য। অন্যদি হল West Bengal Salaries And Allowances Act 1952। এই বিলটি মন্ত্রীদের বেতন বৃদ্ধির জন্য।

মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় আগেই বিধায়কদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এরপর দ্বিতীয়ায় বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়। উদ্দেশ্য ছিল, এই বিলটি পেশ করে দ্রুত পাশ করা এবং তা কার্যকর করা। কিন্তু তা নিয়ে রবিবার জটিলতা তৈরি হয়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকে এই বেতনবৃদ্ধির বিল নিয়ে প্রশ্ন করা হয়। রাজ্যপাল জানান, তাঁর সচিবকে আরও বিস্তারিত তথ্য দিতে হবে। তারপর তিনি বিলে সই করবেন। এই জটিলতায় সোমবারের আগে রাজ্যপাল বিলদুটিতে সই করেননি। ফলে বিল দুটিতে রাজ্যপাল সই না করায় রাজ্যপালের ভূমিকা সমালোচিত হয় শাসকদলের মন্ত্রী বিধায়কদের মুখে।

রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ওই বিলের ফাইলে সই করে বিধানসভায়  পাঠিয়ে দিয়েছেন সি ভি আনন্দ বোস। তবে রাজ্যপাল সই করলেও পুজোর আগে এই বিল আইনে পরিণত হবে না। কারণ বিলটি পাশ করানোর জন্য বিধানসভায় যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল সেটা সোমবারই স্থগিত হয়ে গিয়েছে। বিধানসভা অধিবেশন আবার বসার কথা ৪ ডিসেম্বর। সেদিন এই বিল নিয়ে আলোচনা এবং তা পাশ করানোর সম্ভাবনা আছে। এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্যপাল বিলে সই করে বিধানসভায় পাঠিয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তিনি যা চাইবেন তাই হবে।” সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বললে বিশেষ অধিবেশন ডেকে বিল পেশ হতে পারে। গোটাটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!