- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১৪, ২০২৩
প্রয়াত চিত্রশিল্পী ললিতা লাজমি। গুণমুগ্ধরা শোকস্তব্ধ
মারা গেলেন প্রখ্যাত চিত্রকর ললিতা লাজমি। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। শিল্পীর পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।
১৯৩২ সালে অবিভক্ত বাংলায় জন্ম ললিতার। শৈশব থেকেই ছিল শিল্পকলার প্রতি প্রবল ঝোঁক। খুব অল্প বয়সেই তিনি ধ্রুপদী নৃত্যচর্চা শুরু করেন। যদিও এ ব্যাপারে প্রথাগত তালিম তার ছিল না। তবে, পরিবারে শিল্পকলাচর্চার রেওয়াজ থাকায়, তাঁর এগিয়ে যেতে খুব একটা অসুবিধা হয়নি। পরবর্তীকালে চিত্রশিল্পের প্রতি তিনি আকৃষ্ট হয়ে ওঠেন এবং পেশাগতভাবে ছবি আঁকার জগতে আসেন। তার চিত্রাঙ্কন প্রভাবিত করেছে সত্যজিত রায় , রাজ কপূরের মতো স্বনামধন্য পরিচালকদের।
বিশ্বের বিভিন্ন জায়গায় ললিতার চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। প্যারিস,লণ্ডন এবং হল্যাণ্ডের আন্তর্জাতিক সংগ্রহশালার শোভা বাড়িয়েছে তাঁর আঁকা ছবি। তাঁর বিখ্যাত ছবি ‘ডান্স অফ লাইফ ডেথ’ আজও শিল্প অনুরাগী ও সমালোচকদের বাহবা কুড়োয়। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে ন্যাশনাল আর্ট গ্যালারি অফ মডার্ণ আর্ট জানিয়েছে, তাঁর ছবি বিভিন্ন চরিত্রের নর-নারীর অন্তরের উত্তজনাকে ফুটিয়ে তুলতে পারত। তাঁর আকা নারী চরিত্রগুলো ব্যক্তিস্বাস্তন্ত্র্যের মহিমায় ভাস্বর।
চিত্রশিল্পীর শিল্প প্রতিভার পরিচয় সিনেমাতেও পাওয়া গেছে। ২০০৭ সালে আমির খান অভিনীত ‘তারে জমিন পর’ ছবিতে অঙ্কন শিক্ষকের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত পরিচালক গুরু দত্ত ভগিনী ললিতা। ক্ষুদ্র অথচ দীপ্তিময় সেই প্রকাশ। ললিতার একমাত্র কন্যা কল্পনা লাজমি ছবি পরিচালনার সঙ্গে যুক্ত। ২০১৮ তে মারা যান তিনি। শিল্পীর ঘনিষ্ঠ মহল সূত্রে, তারপর থেকে দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। তার মৃত্যুতে শোকাহত শিল্প জগত। শোক প্রকাশ করেছেন অনেকেই।
❤ Support Us








