Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৮, ২০২৬

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আবার যৌন হেনস্থা, কোচের বিরুদ্ধে এফআইআর নাবালিকা শুটারের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আবার যৌন হেনস্থা, কোচের বিরুদ্ধে এফআইআর নাবালিকা শুটারের

ভারতে আবার ক্রীড়াবিদের ওপর যৌন হেনস্থার অভিযোগ। কয়েকবছর আগে জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে এসেছিলেন কুস্তিগীররা। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। এবার যৌন হেনস্থার ঘটনা শুটিংয়ে। জাতীয় পর্যায়ের এক শুটিং কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে এসেছে ১৭ বছর বয়সী একজন শুটার। নির্যাতিতা ওই শুটারের দাবি পারফরমেন্স মূল্যায়নের অজুহাতে তাকে হোটেলের ঘরে ডেকে ধর্ষণ করেছিলেন অভিযুক্ত কোচ। পুলিশ এই ঘটনায় যৌন নির্যাতনের মামলা দায়ের করেছে।

নির্যাতিতা শুটার দাবি করেছে, ১৬ ডিসেম্বর ফরিদাবাদে ঘটনাটি ঘটেছিল। সেই সময় দিল্লির করণী সিং শুটিং রেঞ্জে একটা শুটিং চ্যাম্পিয়নশিপ চলছিল। অভিযুক্ত ওই শুটিং কোচ ফরিদাবাদের সুরজকুণ্ড এলাকার একটা হোটেলে ছিলেন। প্রতিযোগিতার পরে তিনি ওই নাবালিকা শুটারকে তার পারফরমেন্স মূল্যায়ন করার অজুহাতে হোটেলের লবিতে ডেকেছিলেন। এরপর কোচ তাকে হোটেলের একটা ঘরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। নির্যাতিতা শুটার অভিযোগ করেছে যে, কোচ তাকে হুমকি দিয়েছিলেন ঘটনাটি কাউকে জানালে তার শুটিং কেরিয়ার ধ্বংস করে দেওয়া হবে এবং পরিবারের ক্ষতি করা হবে।
এরপরই ওই নির্যাতিতা পুরো ঘটনাটি পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে ফরিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনের ধারা ৬ এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যে পুলিশ তদন্তও শুরু করেছে। ফরিদাবাদ পুলিশের মুখপাত্র যশপাল সিং বলেছেন, ‘‌মামলার সব দিক তদন্ত করা হচ্ছে। হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, ফোনে কল রেকর্ড, ভ্রমণ বৃত্তান্ত, এবং ইলেকট্রনিক ও ফরেনসিক প্রমাণ। এছাড়াও, হোটেল কর্মী এবং অন্যান্য সম্ভাব্য সাক্ষীদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!