Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • জুন ১১, ২০২৬

সন্দেশখালিতে ফের উদ্ধার অস্ত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে ফের উদ্ধার অস্ত্র

ফের প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার হল সন্দেশখালিতে। সেই তৃণমূল নেতা শেখ শাহজাহানের ডেরা থেকে। এদিন এসটিএফ ও রাজ্য পুলিশ সন্দেশখালি ন্যাজাট থানার একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও প্রচুর গুলি উদ্ধার করেছে। কয়েকদিন আগে গত ৬ জুন এসটিএফ হানা দিয়ে সন্দেশখালির সরবেড়িয়া আকুঞ্জিপাড়া ও মনিপুর গ্রাম থেকে বন্দুক, কার্তুজ উদ্ধার করেছিল। এবারে ন্যাজাট থানা থেকে উদ্ধার হল বন্দুক ও কার্তুজ। রাজ্যে সরকার বদলের পরেই রাজ্য পুলিশ, সিআইডি, এসটিএফ সক্রীয় হয়ে উঠেছে।

আজ সকালের রাজ্য এসটিএফ–‌র একটি দল সন্দেশখালি ন্যাজাট থানার খড়িহাট শিরিষতলার কাছে একটি পুকুরে তল্লাশি চালিয়ে ১৬ টি বন্দুক, প্রচুর কার্তুজ উদ্ধার করেছে। অস্ত্রভান্ডার বাজেয়াপ্ত করে সেগুলি ভবানী ভবনে নিয়ে যায় স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা।  এদিন সকালে এসটিএফ এসে এলাকার ঘিরে ফেলে। স্থানীয় ডুবুরিকে পুকুরে নামায়।  পলিথিনে মোড়া অস্ত্র পুকুর থেকে তুলে আনে ডুবুরি। তাদের মধ্যে পরিমল দাস বলেন, পুলিশ এসে এলাকা ঘিরে ফলে । আমরা জলে নেমে অস্ত্র তুলে আনি। সেগুলি পুলিশ অফিসাররা নিয়ে যায়। এর আগে সন্দেশখালির মনিপুর পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের মেছেঘেরির পুকুর থেকে ১৩ টি এবং সরবেড়িয়া আকুঞ্জিপাড়ার কুমড়াখালি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৫ টি বন্দুক ও ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এদিন আবার অস্ত্রভান্ডার উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

সন্দেশখালির বিজেপির নব নির্বাচিত বিধায়ক সনৎ সরদার বলেন, সন্দেশখালির মানু্য তো গোলাবারুদের স্তুপের ওপর বাস করছে। তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরাদের বাহিনী এখনও সক্রীয়। তার প্রমাণ এত অস্ত্র মজুত রেখেছিল। ওরা সন্দেশখালির মানুষকে ভয়ের মধ্যে রেখেছিল এভাবেই। বিধায়ক বলেন, আমরা অনেক আগে থেকেই সন্দেশখালির এই ভয়াবহ পরিস্থিতির ছবি প্রশাসনের সামনে তুলে ধরেছি। রাজ্যে পরিবর্তন না এলে এসব প্রকাশ্যে আসত না। তিনি দাবি করেন, এখনও সন্দেশখালির বহু জায়গায় অস্ত্র মজুত আছে। পুলিশ, গোয়েন্দারা যেভাবে অভিযান চালাচ্ছে শিগগির সব বেরিয়ে আসবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!